Deuteronomy 7:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এবং তিনি তোমাকে মহব্বত করবেন, দোয়া করবেন ও বৃদ্ধি করবেন; আর তিনি যে দেশ তোমাকে দিতে তোমার পূর্বপুরুষদের কাছে কসম খেয়েছেন, সেই দেশে তোমার শরীরের ফল, তোমার ভূমির ফল, তোমার শস্য, তোমার আঙ্গুর-রস, তোমার তেল, তোমার বাছুর ও তোমার ভেড়ার বাচ্চা— এসব কিছুতে দোয়া করবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি তোমাদের ভালোবাসবেন ও তোমাদের আশীর্বাদ করবেন এবং সংখ্যায় বৃদ্ধি করবেন। তিনি যে দেশ দিবেন বলে তোমাদের পূর্বপুরুষদের কাছে শপথ করেছিলেন সেই দেশে তিনি তোমাদের গর্ভের ফলকে, জমির ফসলকে—তোমাদের শস্য, নতুন দ্রাক্ষারস ও জলপাই তেল—পশুপালের বাছুর এবং মেষদের আশীর্বাদ করবেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং তিনি তোমাকে প্রেম করিবেন, আশীর্ব্বাদ করিবেন ও বর্দ্ধিষ্ণু করিবেন; আর তিনি যে দেশ তোমাকে দিতে তোমার পিতৃপরুষদের কাছে দিব্য করিয়াছেন, সেই দেশে তোমার শরীরের ফল, তোমার ভূমির ফল, তোমার শস্য, তোমার দ্রাক্ষারস, তোমার তৈল, তোমার গোরুদের বৎস ও তোমার মেষীদের শাবক, এই সকলেতে আশীর্ব্বাদ করিবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং তিনি তোমাকে প্রেম করিবেন, আশীর্বাদ করিবেন ও বর্ধিষ্ণু করিবেন; আর তিনি যে দেশ তোমাকে দিতে তোমার পিতৃপুরুষদের কাছে দিব্য করিয়াছেন, সেই দেশে তোমার শরীরের ফল, তোমার ভূমির ফল, তোমার শস্য, তোমার দ্রাক্ষারস, তোমার তৈল, তোমার গোবৎস ও তোমার মেষীদের শাবক- এই সকলেতে আশীর্বাদ করিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি তোমাদের ভালবাসবেন, আশীর্বাদ করবেন এবং তোমাদের লোকসংখ্যা বাড়িয়ে দেবেন। যে দেশ তোমাদের দেবার কথা তিনি তোমাদের পূর্বপুরুষদের কাছে শপথ করে বলেছিলেন সেই দেশে তিনি তোমাদের আশীর্বাদ করবেন। তাতে তোমাদের অনেক সন্তান হবে, তোমাদের জমি থেকে তোমরা প্রচুর পরিমাণে শস্য, আংগুর-রস ও তেল পাবে, আর তোমাদের গরু, ছাগল ও ভেড়ারও অনেক বাচ্চা হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি তোমাদের মহব্বত করবেন, দোয়া করবেন এবং তোমাদের লোকসংখ্যা বাড়িয়ে দেবেন। যে দেশ তোমাদের দেবার কথা তিনি তোমাদের পূর্বপুরুষদের কাছে কসম খেয়ে বলেছিলেন সেই দেশে তিনি তোমাদের দোয়া করবেন। তাতে তোমাদের অনেক সন্তান হবে, তোমাদের জমি থেকে তোমরা প্রচুর পরিমাণে শস্য, আংগুর-রস ও তেল পাবে, আর তোমাদের গরু, ছাগল ও ভেড়ারও অনেক বাচ্চা হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি তোমাদের ভালবাসবেন, আশীর্বাদ করবেন এবং তোমাদের সংখ্যাবৃদ্ধি করবেন। যে দেশ তোমাদের দেওয়ার জন্য তোমাদের পিতৃপুরুষদের কাছে তিনি অঙ্গীকার করছেন, সেই দেশে তোমাদের সন্তানসন্ততি, ক্ষেতের ফসল, শস্য, দ্রাক্ষাসুরা, তেল গোবৎস ও মেষশাবক সকলের উপরেই আশীর্বাদ বর্ষণ করবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তিনি তোমাদের ভালোবাসবেন, আশীর্বাদ করবেন এবং তোমাদের সংখ্যায় বৃদ্ধি করবেন| তিনি তোমাদের সন্তানদের আশীর্বাদ করবেন এবং তোমাদের জমিগুলোকে উৎকৃষ্ট ফসলের দ্বারা সমৃদ্ধ করবেন| তিনি তোমাদের শস্য, নতুন দ্রাক্ষারস এবং তেল দেবেন| তিনি তাঁর আশীর্বাদের সাহায্যে তোমাদের গরুগুলোকে বাছুরে সমৃদ্ধ এবং তোমাদের মেষগুলোকে মেষশাবকে সমৃদ্ধ করবেন| তিনি তোমাদের পূর্বপুরুষদের কাছে যে দেশ দেওয়ার জন্য প্রতিজ্ঞা করেছিলেন সেই দেশে তোমরা এই সমস্ত আশীর্বাদ ভোগ করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি তোমাকে ভালবাসবেন, আশীর্বাদ করবেন ও বহুগুণ করবেন; আর তিনি যে দেশ তোমাকে দিতে তোমার পূর্বপুরুষদের কাছে শপথ করেছেন, সেই দেশে তোমার গর্ভের ফল, তোমার মাটির ফল, তোমার শস্য, তোমার আঙ্গুর রস, তোমার তেল, তোমার গরুদের শাবক ও তোমার মেষদের পাল, এই সব কিছুতে আশীর্বাদ করবেন।