Deuteronomy 7:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সকল জাতির মধ্যে তুমি দোয়া লাভ করবে, তোমার মধ্যে বা তোমার পশুগুলোর মধ্যে কোন পুরুষ কিংবা কোন স্ত্রী নিঃসন্তান হবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অন্য সব লোকের চেয়ে তোমরা বেশি আশীর্বাদ পাবে; তোমাদের কোনও পুরুষ বা স্ত্রীলোক নিঃসন্তান হবে না, এমনকি তোমাদের পশুদের কেউ শাবক ছাড়া থাকবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সকল জাতির মধ্যে তুমি আশীঃপ্রাপ্ত হইবে, তোমার মধ্যে কি তোমার পশুগণের মধ্যে কোন পুরুষ কিম্বা কোন স্ত্রী নিঃসন্তান হইবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সকল জাতির মধ্যে তুমি আশীর্বাদ প্রাপ্ত হইবে, তোমার মধ্যে কি তোমার পশুগণের মধ্যে কোন পুরুষ কিম্বা কোন স্ত্রী নিঃসন্তান হইবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অন্য সব লোকদের চেয়ে তোমরা বেশী আশীর্বাদ পাবে। তোমাদের কেউই সন্তানহীন থাকবে না এবং তোমাদের পালের কোন পশুই বাচ্চাহীন থাকবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অন্য সব লোকদের চেয়ে তোমরা বেশী দোয়া পাবে। তোমাদের কেউই সন্তানহীন থাকবে না এবং তোমাদের পালের কোন পশুই বাচ্চাহীন থাকবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সকল জাতির চেয়ে তোমরাই লাভ করবে বেশী আশীর্বাদ। তোমাদের কোন পুরুষ বা নারী কিম্বা তোমাদের পশুপালের কোন পশুই বন্ধ্যা হবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“সমস্ত জাতির থেকে তোমরা বেশী আশীর্বাদ পাবে| প্রত্যেক স্বামী-স্ত্রীর সন্তান হবে| তোমাদের গরুগুলোরও বাছুর হবে
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সব লোকেদের থেকে তুমি আশীর্বাদযুক্ত হবে, তোমার মধ্যে কি তোমার পশুদের মধ্যে কোনো পুরুষ কিম্বা কোনো স্ত্রী নিঃসন্তান হবে না।