Deuteronomy 7:21 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি তাদের থেকে ভয় পেয়ো না, কেননা তোমার আল্লাহ্ মাবুদ তোমার মধ্যবর্তী, তিনি মহান ও ভয়ঙ্কর আল্লাহ্।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদেরকে ভয় পেয়ো না, কারণ তোমাদের ঈশ্বর সদাপ্রভু, যিনি তোমাদের মধ্যে আছেন, তিনি মহান ও অসাধারণ ঈশ্বর।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি তাহাদের হইতে ত্রাসযুক্ত হইও না, কেননা তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার মধ্যবর্ত্তী, তিনি মহান্ ও ভয়ঙ্কর ঈশ্বর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি তাহাদের হইতে ত্রাস যুক্ত হইও না, কেননা তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার মধ্যবর্তী, তিনি মহান ও ভয়ঙ্কর ঈশ্বর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা তাদের ভয় কোরো না, কারণ তোমাদের ঈশ্বর সদাপ্রভু যিনি তোমাদের মধ্যে আছেন, তিনি মহান ও ভক্তিপূর্ণ ভয় জাগানো ঈশ্বর।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা তাদের ভয় কোরো না, কারণ তোমাদের মাবুদ আল্লাহ্ যিনি তোমাদের মধ্যে আছেন, তিনি ভয় জাগানো আল্লাহ্তা’লা।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা তাদের ভয় করো না, কারণ তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর তোমাদের মাঝেই রয়েছেন, মহান্ ও ভয়ঙ্কর ঈশ্বর তিনি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঐ সমস্ত লোকদের সম্পর্কে ভীত হয়ো না| কারণ প্রভু, তোমাদের ঈশ্বর, তোমাদের সঙ্গে আছেন| তিনিই একমাত্র মহান এবং ভয়ঙ্কর ঈশ্বর|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি তাদের থেকে ভীত হয়ো না, কারণ তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সঙ্গে, তিনি মহান ও ভয়ঙ্কর ঈশ্বর।