Deuteronomy 7:23 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু তোমার আল্লাহ্‌ মাবুদ তোমার হাতে তাদেরকে তুলে দেবেন; এবং যে পর্যন্ত তারা বিনষ্ট না হয়, সেই পর্যন্ত মহাব্যাকুলতায় তাদেরকে ব্যাকুল করবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের সামনে তাদের তুলে দেবেন, এবং যতক্ষণ না তারা ধ্বংস হয় ততক্ষণ তাদের ভীষণ বিশৃঙ্খলার মধ্যে ফেলে দেবেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সম্মুখে তাহাদিগকে সমর্পণ করিবেন; এবং যে পর্য্যন্ত তাহারা বিনষ্ট না হয়, তাবৎ মহাব্যাকুলতায় তাহাদিগকে ব্যাকুল করিবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সম্মুখে তাহাদিগকে সমর্পণ করিবেন; এবং যে পর্যন্ত তাহারা বিনষ্ট না হয়, তাবৎ মহাব্যাকুলতায় তাহাদিগকে ব্যাকুল করিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমাদের ঈশ্বর সদাপ্রভু ভীষণ বিশৃঙ্খলার মধ্যে ফেলে তোমাদের হাতে তাদের তুলে দেবেন যতক্ষণ না তারা একেবারে ধ্বংস হয়ে যায়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমাদের মাবুদ আল্লাহ্‌ ভীষণ বিশৃঙ্খলার মধ্যে ফেলে তোমাদের হাতে তাদের তুলে দেবেন যতক্ষণ না তারা একেবারে ধ্বংস হয়ে যায়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর তোমাদের কবলে তাদের সমর্পণ করবেন এবং তাদের মধ্যে মহাত্রাসের সঞ্চার করে তাদের ধ্বংস করবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু প্রভু তোমাদের ঈশ্বর, ঐ সমস্ত জাতিগুলিকে তোমাদের হাতে সমর্পণ করবেন এবং তারা যতক্ষণ পর্যন্ত না ধ্বংসপ্রাপ্ত হয়, ততক্ষণ পর্যন্ত তিনি যুদ্ধ চলাকালীন তাদের বিভ্রান্ত করবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সামনে তাদেরকে সমর্পণ করবেন এবং যে পর্যন্ত তারা ধ্বংস না হয়, ততক্ষণ মহাভ্রান্তিতে তাদেরকে ভ্রান্ত করবেন।