Deuteronomy 7:24 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তিনি তাদের বাদশাহ্দেরকে তোমার হস্তগত করবেন এবং তুমি আসমানের নিচ থেকে তাদের নাম মুছে ফেলবে; যে পর্যন্ত তাদেরকে বিনষ্ট না করবে, সেই পর্যন্ত তোমার সম্মুখে কেউ দাঁড়াতে পারবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের রাজাদের তিনি তোমাদের হাতে তুলে দেবেন, এবং তোমরা আকাশমণ্ডলের নিচ থেকে তাদের নাম মুছে ফেলবে। তোমাদের বিপক্ষে কেউ দাঁড়াতে পারবে না; তোমরা তাদের ধ্বংস করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তিনি তাহাদের রাজগণকে তোমার হস্তগত করিবেন, এবং তুমি আকাশমণ্ডলের নীচ হইতে তাহাদের নাম লোপ করিবে; যে পর্য্যন্ত তাহাদিগকে বিনষ্ট না করিবে, তাবৎ তোমার সম্মুখে কেহ দাঁড়াইতে পারিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তিনি তাহাদের রাজগণকে তোমার হস্তগত করিবেন, এবং তুমি আকাশমণ্ডলের নিচ হইতে তাহাদের নাম লোপ করিবে; যে পর্যন্ত তাহাদিগকে বিনষ্ট না করিবে, তাবৎ তোমার সম্মুখে কেহ দাঁড়াইতে পারিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাদের রাজাদের তিনি তোমাদের হাতে তুলে দেবেন আর তোমরা তাদের নাম পৃথিবী থেকে মুছে ফেলবে। কেউ তোমাদের বাধা দিয়ে রাখতে পারবে না; তোমরা তাদের ধ্বংস করে ফেলবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাদের বাদশাহ্দের তিনি তোমাদের হাতে তুলে দেবেন আর তোমরা তাদের নাম দুনিয়া থেকে মুছে ফেলবে। কেউ তোমাদের বাধা দিয়ে রাখতে পারবে না; তোমরা তাদের ধ্বংস করে ফেলবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি তাদের রাজাদের তোমাদের হাতে সমর্পণ করবেন, পৃথিবীর বুক থেকে তাদের স্মৃতি তোমরা বিলুপ্ত করবে। তারা নিঃশেষ না হওয়া পর্যন্ত কেউ তোমাদের সম্মুখে দাঁড়াতে পারবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাদের রাজাদের পরাজিত করতে প্রভু তোমাদের সাহায্য করবেন| তোমরা তাদের হত্যা করবে এবং তারা যে কখনও জীবিত ছিল সে কথা পৃথিবীর লোক ভুলে যাবে| তাদের বিনষ্ট করা পর্যন্ত কেউ তোমাদের থামাতে সক্ষম হবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তিনি তাদের রাজাদের তোমার অধিকারে দেবেন এবং তুমি আকাশমণ্ডলের নীচে থেকে তাদের নাম ধ্বংস করবে; যে পর্যন্ত তাদেরকে ধ্বংস না করবে, ততক্ষণ তোমার সামনে কেউ দাঁড়াতে পারবে না।