Deuteronomy 7:26 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তুমি ঘৃণিত বস্তু নিজের বাড়িতে আনবে না, তা না হলে তোমরাও তার মত বর্জিত হবে; তোমরা তা অতিশয় ঘৃণা করবে ও অতিশয় অবজ্ঞা করবে, যেহেতু তা বর্জনীয় বস্তু।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কোনো ঘৃণ্য দ্রব্য তোমাদের ঘরে আনবে না, পাছে তার মতো ধ্বংসের জন্য তোমাদের আলাদা করা হয়েছে। সেগুলিকে ভীষণ ঘৃণা ও অবজ্ঞা করবে, যেহেতু সেগুলি ধ্বংসের জন্য আলাদা করা।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তুমি ঘৃণিত বস্তু আপন গৃহে আনিবে না, পাছে তাহার মত বর্জ্জিত হও; কিন্তু তাহা অতিশয় ঘৃণা করিবে, ও অতিশয় অবজ্ঞা করিবে, যেহেতুক তাহা বর্জ্জনীয় বস্তু।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তুমি ঘৃণিত বস্তু আপন গৃহে আনিবে না, পাছে তাহার মত বর্জিত হও; কিন্তু তাহা অতিশয় ঘৃণা করিবে, ও অতিশয় অবজ্ঞা করিবে, যেহেতু তাহা বর্জনীয় বস্তু।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কোন ঘৃণার জিনিস তোমাদের ঘরে আনবে না। ওগুলো তোমরা মনে-প্রাণে ঘৃণা ও তুচ্ছ করবে, কারণ ওগুলোর উপর রয়েছে ধ্বংসের অভিশাপ। ওগুলো যদি তোমরা ঘরে আন তবে তোমাদের উপরও ধ্বংসের অভিশাপ নেমে আসবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কোন ঘৃণার জিনিস তোমাদের ঘরে আনবে না। ওগুলো তোমরা মনেপ্রাণে ঘৃণা ও তুচ্ছ করবে, কারণ ওগুলোর উপর রয়েছে ধ্বংসের বদদোয়া। ওগুলো যদি তোমরা ঘরে আন তবে তোমাদের উপরও ধ্বংসের বদদোয়া নেমে আসবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কোন ঘৃণার্হ বস্তু তোমরা নিজেদের বাড়িতে নিয়ে গিয়ে সেই বস্তুগুলির মত নিজেরাও অভিশপ্ত হবে না। বস্তুগুলি তোমাদের পক্ষে হবে চূড়ান্ত ঘৃণার বস্তু কারণ সেগুলি সবই অভিশপ্ত ও বর্জনীয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা তোমাদের বাড়ীতে অবশ্যই ঐরকম কোন সাংঘাতিক মূর্ত্তি নিয়ে আসবে না| অন্যথায় তোমরাও ধ্বংসের জন্য ঐরকম অভিশপ্ত হবে| ঐ সমস্ত সাংঘাতিক জিনিসগুলোকে তোমরা অবশ্যই ঘৃণা করবে এবং ঐ সমস্ত মূর্ত্তিগুলোকে অবশ্যই ধ্বংস করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তুমি ঘৃণ্য বস্তু নিজের গৃহে আনবে না এবং পূজা করবে না, ফলে তার মত বর্জিত হও; কিন্তু তা একদম ঘৃণা করবে ও অবজ্ঞা করবে, যেহেতু তা বাদ দেওয়া জিনিস।