Deuteronomy 7:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু মাবুদ তোমাদেরকে মহব্বত করেন এবং তোমাদের পূর্ব-পুরুষদের কাছে যে কসম খেয়েছেন, তা রক্ষা করেন, সেজন্য মাবুদ তাঁর শক্তিশালী হাত দিয়ে তোমাদেরকে বের করে এনেছেন এবং গোলাম-গৃহ থেকে, মিসরের বাদশাহ্ ফেরাউনের হাত থেকে, তোমাদেরকে মুক্ত করেছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু এই জন্য যে, সদাপ্রভু তোমাদের ভালোবাসেন এবং তোমাদের পূর্বপুরুষদের যে দেশ দেবেন বলে শপথ করেছিলেন তা রক্ষা করতে তিনি তাঁর শক্তিশালী হাত দিয়ে তোমাদের দাসত্বের দেশ ও মিশরের রাজা ফরৌণের ক্ষমতা থেকে উদ্ধার করেছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু সদাপ্রভু তোমাদিগকে প্রেম করেন, এবং তোমাদের পিতৃপুরুষদের কাছে যে দিব্য করিয়াছেন, তাহা রক্ষা করেন, তন্নিমিত্তে সদাপ্রভু বলবান্ হস্ত দ্বারা তোমাদিগকে বাহির করিয়া আনিয়াছেন, এবং দাসগৃহ হইতে, মিসর-রাজ ফরৌণের হস্ত হইতে, তোমাদিগকে মুক্ত করিয়াছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু সদাপ্রভু তোমাদিগকে প্রেম করেন, এবং তোমাদের পিতৃপুরুষদের কাছে যে দিব্য করিয়াছেন, তাহা রক্ষা করেন, তন্নিমিত্তে সদাপ্রভু বলবান হস্ত দ্বারা তোমাদিগকে বাহির করিয়া আনিয়াছেন, এবং দাস-গৃহ হইতে, মিসর-রাজ ফরৌণের হস্ত হইতে, তোমাদিগকে মুক্ত করিয়াছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি তা করেছেন তোমাদের প্রতি তাঁর অটল ভালবাসার জন্য এবং তোমাদের পূর্বপুরুষদের কাছে তিনি যে শপথ করেছিলেন তা রক্ষা করবার জন্য। সেইজন্যই তিনি শক্তিশালী হাত ব্যবহার করে তোমাদের বের করে এনেছেন এবং মিসরের রাজা ফরৌণের হাত থেকে আর গোলামীর দেশ থেকে তোমাদের মুক্ত করেছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি তা করেছেন তোমাদের প্রতি তাঁর অটল মহব্বতের জন্য এবং তোমাদের পূর্বপুরুষদের কাছে তিনি যে কসম খেয়েছিলেন তা রক্ষা করবার জন্য। সেইজন্যই তিনি শক্তিশালী হাত ব্যবহার করে তোমাদের বের করে এনেছেন এবং মিসরের বাদশাহ্ ফেরাউনের হাত থেকে আর গোলামীর দেশ থেকে তোমাদের মুক্ত করেছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর তোমাদের ভালবাসেন এবং তোমাদের পিতৃপুরুষদের যে প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন তা তিনি রক্ষা করেছেন, সেই জন্যই তিনি সবল হস্তে তোমাদের উদ্ধার করেছেন, দাসত্বের আগার থেকে, মিশররাজ ফারাও-এর কবল থেকে তোমাদের মুক্ত করেছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মহৎ শক্তির সাহায্যে প্রভু তোমাদের মিশর থেকে বার করে নিয়ে এসেছিলেন| ক্রীতদাস অবস্থা থেকে এবং মিশরের রাজা ফরৌণের অধীনতা থেকে তিনি তোমাদের মুক্ত করেছিলেন কারণ প্রভু তোমাদের ভালোবাসেন এবং তিনি তোমাদের পূর্বপুরুষদের কাছে যে প্রতিজ্ঞা করেছিলেন সেই প্রতিজ্ঞা রাখতে চান|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু সদাপ্রভু তোমাদেরকে ভালবাসেন এবং তোমাদের পূর্বপুরুষদের কাছে যে শপথ করেছেন, তা রক্ষা করেন, তার জন্যে সদাপ্রভু শক্তিশালী হাতের মাধ্যমে তোমাদেরকে বের করে এনেছেন এবং দা সের বাড়ি থেকে, মিশরের রাজা ফরৌণের হাত থেকে, তোমাদেরকে উদ্ধার করেছেন।