Deuteronomy 8:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আজ আমি তোমাদেরকে যেসব হুকুম দিচ্ছি, তোমরা যত্নপূর্বক সেসব পালন করবে, যেন বাঁচতে পার ও বৃদ্ধি পাও এবং মাবুদ যে দেশের বিষয়ে তোমাদের পূর্বপুরুষদের কাছে কসম খেয়েছেন, সেই দেশে প্রবেশ করে তা অধিকার করতে পারো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি আজ তোমাদের যেসব আদেশ দিচ্ছি তার প্রত্যেকটি পালন করবার দিকে তোমরা মন দাও, যাতে তোমরা বেঁচে থাকো ও সংখ্যায় বেড়ে ওঠো আর সদাপ্রভু তোমাদের পূর্বপুরুষদের কাছে যে দেশ দেওয়ার কথা শপথ করে প্রতিজ্ঞা করেছিলেন সেখানে ঢুকে তা অধিকার করতে পারো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অদ্য আমি তোমাদিগকে যে সকল আজ্ঞা দিতেছি, তোমরা যত্নপূর্ব্বক সে সকল পালন করিবে, যেন বাঁচিতে পার ও বৃদ্ধি পাও, এবং সদাপ্রভু যে দেশের বিষয়ে তোমাদের পিতৃপুরুষদের কাছে দিব্য করিয়াছেন, সেই দেশে প্রবেশ করিয়া তাহা অধিকার কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অদ্য আমি তোমাদিগকে যে সকল আজ্ঞা দিতেছি, তোমরা যত্নপূর্বক সেই সকল পালন করিবে, যেন বাঁচিতে পার ও বৃদ্ধি পাও, এবং সদাপ্রভু যে দেশের বিষয়ে তোমাদের পিতৃপুরুষদের নিকটে দিব্য করিয়াছেন, সেই দেশে প্রবেশ করিয়া তাহা অধিকার কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“আজ আমি তোমাদের যে সব আদেশ দিচ্ছি তার প্রত্যেকটা পালন করবার দিকে তোমরা মন দাও, যাতে তোমরা বেঁচে থাক ও সংখ্যায় বেড়ে ওঠো আর সদাপ্রভু তোমাদের পূর্বপুরুষদের কাছে যে দেশ দেবার কথা শপথ করে প্রতিজ্ঞা করেছিলেন সেখানে ঢুকে তা অধিকার করতে পার।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“আজ আমি তোমাদের যে সব হুকুম দিচ্ছি তার প্রত্যেকটা পালন করবার দিকে তোমরা মন দাও, যাতে তোমরা বেঁচে থাক ও সংখ্যায় বেড়ে ওঠো আর মাবুদ তোমাদের পূর্বপুরুষদের কাছে যে দেশ দেবার কথা কসম খেয়ে ওয়াদা করেছিলেন সেখানে ঢুকে তা অধিকার করতে পার।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আজ আমি তোমাদের যে সব নির্দেশ দিচ্ছি, তোমরা সযত্নে সব পালন করবে তাহলে তোমরা জীবন পাবে এবং বৃদ্ধিলাভ করবে আর প্রভু পরমেশ্বর তোমাদের পিতৃপুরুষদের যে দেশ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই দেশে গিয়ে তোমরা দেশ অধিকার করতে পারবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“তোমরা অবশ্যই সমস্ত আজ্ঞাগুলো মেনে চলবে যেগুলো আজ আমি তোমাদের দিলাম| কারণ তাহলে তোমরা বেঁচে থাকবে, বৃদ্ধি পাবে এবং প্রভু তোমাদের পূর্বপুরুষদের কাছে যে দেশ দেবেন বলে শপথ করেছিলেন সেই দেশে প্রবেশ করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আজ আমি তোমাদেরকে যে সব আদেশ দিচ্ছি, তোমরা সে সব পালন করবে, যেন বাঁচতে পার ও বহুগুণ হও এবং সদাপ্রভু যে দেশের বিষয়ে তোমাদের পূর্বপুরুষদের কাছে শপথ করেছেন, সেই দেশে প্রবেশ কর এবং অধিকার কর।