Deuteronomy 8:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তুমি ভোজন করে তৃপ্ত হবে এবং তোমার আল্লাহ্ মাবুদের দেওয়া সেই উত্তম দেশের জন্য তাঁর শুকরিয়া আদায় করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা সেখানে খেয়েদেয়ে তৃপ্ত হওয়ার পর তোমাদের ঈশ্বর সদাপ্রভু যে চমৎকার দেশেটি দিয়েছেন তার জন্য তাঁর গৌরব করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তুমি ভোজন করিয়া তৃপ্ত হইবে, এবং তোমার ঈশ্বর সদাপ্রভুর দত্ত সেই উত্তম দেশের নিমিত্ত তাঁহার ধন্যবাদ করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তুমি ভোজন করিয়া তৃপ্ত হইবে, এবং তোমার ঈশ্বর সদাপ্রভুর দত্ত সেই উত্তম দেশের নিমিত্ত তাঁহার ধন্যবাদ করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“তোমরা সেখানে খেয়েদেয়ে তৃপ্ত হবার পর তোমাদের ঈশ্বর সদাপ্রভুর দেওয়া ঐ চমৎকার দেশটির জন্য তাঁর গৌরব করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“তোমরা সেখানে খাওয়া-দাওয়া করে তৃপ্ত হবার পর তোমাদের মাবুদ আল্লাহ্র দেওয়া ঐ চমৎকার দেশটির জন্য তাঁর প্রশংসা করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা আহারে পরিতৃপ্ত হবে এবং তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর সেই উৎকৃষ্ট দেশ তোমাদের দিয়েছেন বলে তোমরা তাঁর স্তুতি করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা যা খেতে চাও তা পেয়ে তৃপ্ত হবে এবং সেই সুন্দর দেশটি তোমাদের দেবার জন্য তোমরা তোমাদের প্রভু ঈশ্বরের প্রশংসা করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তুমি খেয়ে তৃপ্তি পাবে এবং তোমার ঈশ্বর সদাপ্রভুর দেওয়া সেই ভালো দেশের জন্য তাঁর ধন্যবাদ করবে।