Deuteronomy 8:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সাবধান, তোমার আল্লাহ্ মাবুদকে ভুলে যেও না; আমি আজ তাঁর যেসব হুকুম, অনুশাসন ও বিধি তোমাকে দিচ্ছি, সেসব পালন করতে ত্রুটি করো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সাবধান, তোমাদের ঈশ্বর সদাপ্রভুকে ভুলে যেয়ো না, আমি আজ তাঁর যেসব আদেশ, বিধান ও অনুশাসন তোমাদের দিচ্ছি তা ভুলে যেয়ো না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সাবধান, তোমার ঈশ্বর সদাপ্রভুকে ভুলিয়া যাইও না; আমি অদ্য তাঁহার যে সকল আজ্ঞা, শাসন ও বিধি তোমাকে দিতেছি, সে সকল পালন করিতে ত্রুটি করিও না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সাবধান, তোমার ঈশ্বর সদাপ্রভুকে ভুলিয়া যাইও না; আমি অদ্য তাঁহার যে সকল আজ্ঞা, শাসন ও বিধি তোমাকে দিতেছি, সেই সকল পালন করিতে ত্রুটি করিও না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা সতর্ক থাকবে যেন আজ আমি তাঁর যে সব আদেশ, নির্দেশ ও নিয়ম তোমাদের দিচ্ছি তা অমান্য করে তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুকে ভুলে না যাও।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা সতর্ক থাকবে যেন আজ আমি তাঁর যে সব হুকুম, নির্দেশ ও নিয়ম তোমাদের দিচ্ছি তা অমান্য করে তোমরা তোমাদের মাবুদ আল্লাহ্কে ভুলে না যাও।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সাবধান, তোমরা তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরকে ভুলে যেও না, তাঁর যে সমস্ত নির্দেশ, অনুশাসন ও বিধি আজ আমি তোমাদের জানিয়ে দিচ্ছি, সেগুলি তোমরা অমান্য করবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“সতর্ক হও| তোমাদের প্রভু ঈশ্বরকে ভুলো না| আমি আজ তোমাদের যে আজ্ঞা, বিধি এবং নিয়মসমুহ দিলাম সেগুলো মেনে চলার ব্যাপারে সতর্ক হও|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সাবধান, তোমার ঈশ্বর সদাপ্রভুকে ভুলে যেও না; আমি আজ তাঁর যে সব আদেশ, শাসন ও বিধি তোমাকে দিচ্ছি, সে সব পালন করতে ভুল কর না।