Deuteronomy 8:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমার চিত্তকে গর্বিত হতে দিও না; এবং তোমার আল্লাহ্ মাবুদকে ভুলে যেও না, যিনি মিসর দেশ থেকে, গোলামীর গৃহ থেকে, তোমাকে বের করে এনেছেন;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন তোমরা অহংকারী হয়ে উঠবে এবং যিনি মিশর দেশ থেকে, সেই দাসত্বের দেশ থেকে, তোমাদের বের করে এনেছেন তোমাদের সেই ঈশ্বর সদাপ্রভুকে তোমরা ভুলে যাবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমার চিত্তকে দর্পিত হইতে দিও না; এবং তোমার ঈশ্বর সদাপ্রভুকে ভুলিয়া যাইও না, যিনি মিসর দেশ হইতে, দাস-গৃহ হইতে, তোমাকে বাহির করিয়া আনিয়াছেন;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমার চিত্তকে দর্পিত হইতে দিও না; এবং তোমার ঈশ্বর সদাপ্রভুকে ভুলিয়া যাইও না, যিনি মিসর দেশ হইতে, দাস গৃহ হইতে, তোমাকে বাহির করিয়া আনিয়াছেন;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন তোমরা অহংকারী হয়ে উঠবে এবং যিনি মিসর দেশের গোলামী থেকে তোমাদের বের করে এনেছেন তোমাদের সেই ঈশ্বর সদাপ্রভুকে তোমরা ভুলে যাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন তোমরা অহংকারী হয়ে উঠবে এবং যিনি মিসর দেশের গোলামী থেকে তোমাদের বের করে এনেছেন তোমাদের সেই মাবুদ আল্লাহ্কে তোমরা ভুলে যাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন যেন তোমাদের হৃদয় গর্বিত না হয় এবং তোমাদের ঈশ্বর প্রভু পরমেশ্বর যিনি তোমাদের মিশরের দাসত্বের আগার থেকে উদ্ধার করে এনেছেন, তাঁকে যেন ভুলে না যাও।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যখন সেগুলো হয়, সেসময় যাতে তোমরা অহঙ্কারী না হও সে ব্যাপারে তোমরা অবশ্যই সতর্ক থাকবে| তোমরা অবশ্যই প্রভু তোমাদের ঈশ্বরকে ভুলবে না| তোমরা মিশরে ক্রীতদাস ছিলে; কিন্তু প্রভু তোমাদের মুক্ত করে সেই দেশ থেকে নিয়ে এসেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার হৃদয়কে গর্বিত হতে দিও না এবং তোমার ঈশ্বর সদাপ্রভুকে ভুলে যেও না, যিনি মিশর দেশ থেকে, দাসের বাড়ি থেকে, তোমাকে বের করে এনেছেন;