Deuteronomy 8:16 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যিনি তোমার পূর্বপুরুষদের অজানা মান্না দ্বারা মরুভূমিতে তোমাকে প্রতিপালন করলেন; যেন তিনি তোমার ভবিষ্যতের মঙ্গলের জন্য তোমাকে নত করতে ও তোমার পরীক্ষা করতে পারেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি তোমাদের প্রান্তরে খাওয়ার জন্য মান্না দিয়েছিলেন, যার কথা তোমাদের পূর্বপুরুষেরা কখনও জানেননি, যেন তিনি তোমাদের মঙ্গলের জন্য তোমাদের নত করতে ও তোমাদের পরীক্ষা করতে পারেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যিনি তোমার পিতৃপুরুষদের অজ্ঞাত মান্না দ্বারা প্রান্তরে তোমাকে প্রতিপালন করিলেন; যেন তিনি তোমার ভাবী মঙ্গলার্থে তোমাকে নত করিতে ও তোমার পরীক্ষা করিতে পারেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যিনি তোমার পিতৃপুরুষদের অজ্ঞাত মান্না দ্বারা প্রান্তরে তোমাকে প্রতিপালন করিলেন; যেন তিনি তোমার ভাবী মঙ্গলার্থে তোমাকে নত করিতে ও তোমার পরীক্ষা করিতে পারেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি সেই মরু-এলাকায় তোমাদের মান্না খেতে দিয়েছেন যার কথা তোমাদের পূর্বপুরুষেরা কখনও জানেন নি। তোমাদের পরীক্ষা করবার জন্য ও অহংকার ভেংগে দেবার জন্য তিনি তা দিয়েছিলেন যাতে শেষ পর্যন্ত তোমাদের মংগল হয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি সেই মরুভূমিতে তোমাদের মান্না খেতে দিয়েছেন যার কথা তোমাদের পূর্বপুরুষেরা কখনও জানেন নি। তোমাদের পরীক্ষা করবার জন্য ও অহংকার ভেংগে দেবার জন্য তিনি তা দিয়েছিলেন যাতে শেষ পর্যন্ত তোমাদের উন্নতি হয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাদের পূর্বপুরুষেরা যা কখনও দেখে নি, সেই মান্না দিয়ে তিনি প্রান্তরে তোমাদের প্রতিপালন করেছেন। পরিশেষে তোমাদের কল্যাণের জন্যই তিনি তোমাদের অবনত ও পরীক্ষা করেছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মরুভূমিতে প্রভু তোমাদের মান্না খাইযেছিলেন–যেটা তোমাদের পূর্বপুরুষরা কোনোদিন দেখে নি| প্রভু তোমাদের পরীক্ষা করেছিলেন, বিনয়ী করেছিলেন যাতে শেষে সমস্ত কিছু তোমাদের ভালো হয়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যিনি তোমার পূর্বপুরুষদের অজানা মান্নার মাধ্যমে মরুপ্রান্তে তোমাকে প্রতিপালন করলেন; যেন তিনি তোমার ভবিষ্যতের মঙ্গলের জন্যে তোমাকে নম্র করতে ও তোমার পরীক্ষা করতে পারেন।