Deuteronomy 8:18 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু তোমার আল্লাহ্ মাবুদকে স্মরণে রাখবে, কেননা তিনি তোমার পূর্ব-পুরুষদের কাছে তাঁর যে নিয়ম বিষয়ক কসম খেয়েছেন, তা আজকের মত স্থির করার জন্য তিনিই তোমাকে ঐশ্বর্য লাভের সামর্থ দিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুকে মনে রেখো, কারণ তিনিই তোমাদের ক্ষমতা দেন এই ধনসম্পত্তি করার, আর এইভাবে তিনি তোমাদের পূর্বপুরুযদের কাছে যে নিয়মের কথা শপথ করে বলেছিলেন তা তিনি এখন পূর্ণ করতে চলেছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু তোমার ঈশ্বর সদাপ্রভুকে স্মরণে রাখিবে, কেননা তিনি তোমার পিতৃপুরুষদের কাছে আপনার যে নিয়ম বিষয়ক দিব্য করিয়াছেন, তাহা অদ্যকার মত স্থির করণার্থে তিনিই তোমাকে ঐশ্বর্য্য লাভের সামর্থ্য দিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু তোমার ঈশ্বর সদাপ্রভুকে স্মরণে রাখিবে, কেননা তিনি তোমার পিতৃপুরুষদের কাছে আপনার যে নিয়ম বিষয়ক দিব্য করিয়াছেন, তাহা অদ্যকার মত স্থির করণার্থে তিনিই তোমাকে ঐশ্বর্য লাভের সামর্থ দিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর কথা ভুলে যেয়ো না; তিনিই এই সব করবার ক্ষমতা তোমাদের দিয়েছেন, আর এইভাবে তিনি তোমাদের পূর্বপুরুষদের কাছে যে ব্যবস্থার কথা শপথ করে বলেছিলেন তা তিনি এখন পূর্ণ করে চলেছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু তোমরা তোমাদের মাবুদ আল্লাহ্র কথা ভুলে যেয়ো না; তিনিই এই সব করবার ক্ষমতা তোমাদের দিয়েছেন, আর এইভাবে তিনি তোমাদের পূর্বপুরুষদের কাছে যে ব্যবস্থার কথা কসম খেয়ে বলেছিলেন তা তিনি এখন পূর্ণ করে চলেছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরকে তোমরা স্মরণে রাখবে কেননা তিনি তোমাদের পিতৃপুরুষদের কাছে শপথ করে যে সম্বন্ধ করেছিলেন তা এখন সুপ্রতিষ্ঠিত করার জন্যই তোমাদের সম্পদ অর্জনের ক্ষমতা তিনি দিয়েছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু, তোমাদের ঈশ্বরকে, স্মরণ করো কারণ তিনিই তোমাদের ঐ সম্পদ লাভ করার জন্য শক্তি দিয়েছিলেন, যেন তোমাদের পূর্বপুরুষদের সঙ্গে তিনি যে চুক্তি করেছিলেন সেটিকে রক্ষা করতে পারেন, ঠিক যেমন তিনি আজও করছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু তোমার ঈশ্বর সদাপ্রভুকে মনে রাখবে, কারণ তিনি তোমার পূর্বপুরুষদের কাছে নিজের যে নিয়মের বিষয়ে শপথ করেছেন, তা আজকের মত স্থির করার জন্যে তিনিই তোমাকে ঐশ্বর্য্য লাভের ক্ষমতা দিলেন।