Deuteronomy 8:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তুমি সেসব পথ স্মরণে রাখবে, যে পথে তোমার আল্লাহ্‌ মাবুদ তোমাকে এই চল্লিশ বছর মরুভূমিতে যাত্রা করিয়েছেন, যেন তোমার পরীক্ষা করার জন্য, অর্থাৎ তুমি তাঁর হুকুম পালন করবে কি না, এই বিষয়ে তোমার মনে কি আছে তা জানবার জন্য তোমাকে নত করেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মনে করে দেখো তোমাদের ঈশ্বর সদাপ্রভু এই চল্লিশটি বছর প্রান্তরের মধ্যে দিয়ে কীভাবে সব দিকে তোমাদের চালিয়ে এনেছেন, তোমাদের অহংকার ভেঙে দেওয়ার জন্য এবং পরীক্ষা করে জানার জন্য যে তোমাদের মনে কী আছে, তোমরা তাঁর আদেশ পালন করবে কি না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তুমি সেই সমস্ত পথ স্মরণে রাখিবে, যে পথে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে এই চল্লিশ বৎসর প্রান্তরে যাত্রা করাইয়াছেন, যেন তোমার পরীক্ষা করিবার নিমিত্তে, অর্থাৎ তুমি তাঁহার আজ্ঞা পালন করিবে কি না, এই বিষয়ে তোমার মনে কি আছে জানিবার নিমিত্তে তোমাকে নত করেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তুমি সেই সমস্ত পথ স্মরণে রাখিবে, যে পথে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে এই চল্লিশ বৎসর প্রান্তরে যাত্রা করাইয়াছেন, যেন তোমার পরীক্ষা করিবার জন্য, অর্থাৎ তুমি তাঁহার আজ্ঞা পালন করিবে কি না, এই বিষয়ে তোমার মনে কি আছে জানিবার নিমিত্তে তোমাকে নত করেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মনে করে দেখ, তোমাদের ঈশ্বর সদাপ্রভু এই চল্লিশটা বছর কিভাবে মরু-এলাকার মধ্য দিয়ে সারাটা পথ তোমাদের চালিয়ে এনেছেন। তোমাদের অহংকার ভেংগে দেবার জন্য এবং তোমাদের মনে কি আছে, অর্থাৎ তোমরা তাঁর আদেশ পালন করবে কি না, তা পরীক্ষায় ফেলে দেখাবার জন্য তিনি এই কাজ করেছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মনে করে দেখ, তোমাদের মাবুদ আল্লাহ্‌ এই চল্লিশটা বছর কিভাবে মরুভূমির মধ্য দিয়ে সারাটা পথ তোমাদের চালিয়ে এনেছেন। তোমাদের অহংকার ভেংগে দেবার জন্য এবং তোমাদের মনে কি আছে, অর্থাৎ তোমরা তাঁর হুকুম পালন করবে কি না, তা পরীক্ষায় ফেলে দেখাবার জন্য তিনি এই কাজ করেছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর এই চল্লিশ বছর ধরে তোমাদের নত নম্র করার জন্য এবং তাঁর আদেশ পালন সম্পর্কে তোমাদের মনোভাব যাচাই করে দেখার জন্য প্রান্তরে যে সব পথে তোমাদের পরিচালনা করেছেন, সেই পথের কথা তোমরা স্মরণে রাখবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু তোমাদের ঈশ্বর, 40 বছর ধরে মরুভূমিতে যে ভ্রমণের নেতৃত্ব দিয়েছেন, সেটার কথা তোমরা অবশ্যই মনে রাখবে| প্রভু তোমাদের পরীক্ষা করছিলেন| তিনি তোমাদের বিনয়ী করতে চেয়েছিলেন| তিনি তোমাদের মনের ভেতরের জিনিস জানতে চেয়েছিলেন| তিনি জানতে চেয়েছিলেন যে তোমরা তাঁর আদেশ মানবে কিনা|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তুমি সে সব পথ মনে রাখবে, যে পথে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে এই চল্লিশ বছর মরুপ্রান্তে নেতৃত্ব দিয়েছেন, যেন তোমার পরীক্ষা করার জন্যে, অর্থাৎ তুমি তাঁর আদেশ পালন করবে কি না, এই বিষয়ে তোমার মনে কি আছে তা জানবার জন্যে তোমাকে নম্র করেন।