Deuteronomy 8:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি তোমাকে নত করলেন ও তোমাকে ক্ষুধিত করে তোমার অজ্ঞাত ও তোমার পূর্ব-পুরুষদের অজ্ঞাত মান্না দিয়ে প্রতিপালন করলেন; যেন তিনি তোমাকে জানাতে পারেন যে, মানুষ কেবল রুটিতে বাঁচে না, কিন্তু মাবুদের মুখ থেকে যা যা বের হয়, তাতেই মানুষ বাঁচে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি তোমাদের নত করেছিলেন, তোমাদের ক্ষিদে দিয়ে এবং পরে তোমাদের মান্না খেতে দিয়েছিলেন, যা তোমরা বা তোমাদের পূর্বপুরুষেরা জানত না, তোমাদের এই শিক্ষা দেওয়ার জন্য যে মানুষ কেবলমাত্র রুটিতে বাঁচে না কিন্তু সদাপ্রভুর মুখ থেকে নির্গত প্রত্যেকটি বাক্য দ্বারাই জীবনধারণ করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি তোমাকে নত করিলেন, ও তোমাকে ক্ষুধিত করিয়া তোমার অজ্ঞাত ও তোমার পিতৃপুরুষদের অজ্ঞাত মান্না দিয়া প্রতিপালন করিলেন; যেন তিনি তোমাকে জানাইতে পারেন যে, মনুষ্য কেবল রুটীতে বাঁচে না, কিন্তু সদাপ্রভুর মুখ হইতে যাহা যাহা নির্গত হয়, তাহাতেই মনুষ্য বাঁচে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি তোমাকে নত করিলেন, ও তোমাকে ক্ষুধিত করিয়া তোমার অজ্ঞাত ও তোমার পিতৃপুরুষদের অজ্ঞাত মান্না দিয়া প্রতিপালন করিলেন; যেন তিনি তোমাকে জানাইতে পারেন যে, মনুষ্য কেবল রুটিতে বাঁচে না, কিন্তু সদাপ্রভুর মুখ হইতে যাহা যাহা নির্গত হয়, তাহাতেই মনুষ্য বাঁচে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
খিদেয় কষ্ট দিয়ে এবং যে মান্নার কথা তোমাদের ও তোমাদের পূর্বপুরুষদের জানা ছিল না তা খাইয়ে তিনি তোমাদের অহংকার ভেংগে দিয়েছেন। এতে তিনি তোমাদের এই শিক্ষা দিতে চেয়েছেন যে, মানুষ কেবল রুটিতেই বাঁচে না, কিন্তু সদাপ্রভুর মুখের প্রত্যেকটি কথাতেই বাঁচে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ক্ষুধায় কষ্ট দিয়ে এবং যে মান্নার কথা তোমাদের ও তোমাদের পূর্বপুরুষদের জানা ছিল না তা খাইয়ে তিনি তোমাদের অহংকার ভেংগে দিয়েছেন। এতে তিনি তোমাদের এই শিক্ষা দিতে চেয়েছেন যে, মানুষ কেবল রুটিতেই বাঁচে না, কিন্তু মাবুদের মুখের প্রত্যেকটি কথাতেই বাঁচে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি তোমাদের অবনত করেছেন, ক্ষুধার্ত করেছেন, তারপর তোমাদের মান্না ভোজন করিয়েছেন, যার কথা তোমরা কিম্বা তোমাদের পিতৃপুরুষেরা আগে কখনও জানতে না, এই উদ্দেশ্যে যে তোমরা যেন জানতে পার যে মানুষ কেবল রুটিতে বাঁচে না, প্রভু পরমেশ্বরও মুখনিঃসৃত প্রতিটি বাক্যেই মানুষের জীবন বিধৃত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু তোমাদের নম্র করেছিলেন এবং তোমাদের ক্ষুধার্ত করেছিলেন| তিনি তোমাদের মান্না খাইযেছিলেন–যা তোমরা আগে কখনও জানতে না, যা তোমাদের পূর্বপুরুষরা আগে কখনও দেখে নি| এই কাজগুলো প্রভু করেছিলেন যাতে তোমরা জানো যে কেবলমাত্র রুটিই মানুষকে বাঁচিয়ে রাখে না| মানুষের জীবন প্রভুর কথিত সমস্ত বাক্যের ওপর নির্ভর করে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি তোমাকে নম্র করলেন ও তোমাকে ক্ষুধিত করে তোমার অজানা ও তোমার পূর্বপুরুষদের অজানা মান্না দিয়ে প্রতিপালন করলেন; যেন তিনি তোমাকে জানাতে পারেন যে, মানুষ শুধু রুটিতে বাঁচে না, কিন্তু সদাপ্রভুর মুখ থেকে যা যা বের হয়, তাতেই মানুষ বাঁচে।