Deuteronomy 8:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই দেশে খাবারের বিষয়ে চিন্তিত হতে হবে না, তোমার কোন বস্তুর অভাব হবে না; সেই দেশের পাথর লোহায় পূর্ণ ও সেখানকার পর্বত খনন করে তুমি ব্রোঞ্জ আহরণ করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই দেশে তোমরা প্রচুর খাবার পাবে এবং তোমাদের কোনো কিছুরই অভাব থাকবে না; সেখানকার পাথরে রয়েছে লোহা এবং সেখানকার পাহাড় থেকে তোমরা তামা খুঁড়ে তুলতে পারবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই দেশে আহারের বিষয়ে ব্যয়কুণ্ঠ হইতে হইবে না, তোমার কোন বস্তুর অভাব হইবে না; সেই দেশের প্রস্তর লৌহ, ও তথাকার পর্ব্বত হইতে তুমি পিত্তল খুদিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই দেশে আহারের বিষয়ে ব্যয়কুন্ঠ হইতে হইবে না, তোমার কোন বস্তুর অভাব হইবে না; সেই দেশের প্রস্তর লৌহ, ও তথাকার পর্বত হইতে তুমি পিত্তল আহরণ করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই দেশে তোমরা পাবে প্রচুর খাবার এবং কোন কিছুরই অভাব তোমাদের থাকবে না। সেখানকার পাথরে রয়েছে লোহা। সেখানকার পাহাড় থেকে তোমরা তামা খুঁড়ে তুলতে পারবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই দেশে তোমরা পাবে প্রচুর খাবার এবং কোন কিছুরই অভাব তোমাদের থাকবে না। সেখানকার পাথরে রয়েছে লোহা। সেখানকার পাহাড় থেকে তোমরা তামা খুঁড়ে তুলতে পারবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই দেশে তোমাদের কখনও অন্নকষ্ট বা কোন জিনিষের অভাব হবে না। সে দেশের পাথরে লোহা আছে, সেখানকার পাহাড় থেকে তোমরা তামা সংগ্রহ করতে পারবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেখানে তোমাদের খাদ্যের অভাব হবে না এবং তোমাদের প্রয়োজনীয় সমস্ত কিছুই তোমরা পাবে| সেই দেশের পাথরগুলো লোহা| সেখানকার পাহাড় খুঁড়লে তোমরা তামা পাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই দেশে খাওয়ার বিষয়ে খরচ করতে হবে না, তোমার কোনো জিনিসের অভাব হবে না; সেই দেশের লোহার পাথর ও সেখানকার পর্বত থেকে তুমি তামা খুঁড়বে।