Deuteronomy 9:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে ইসরাইল, শোন, তুমি তোমার থেকে মহান ও বলবান জাতিদেরকে, আকাশ ছোঁয়া প্রাচীরে বেষ্টিত বড় বড় নগর অধিকারচ্যুত করতে আজ জর্ডান পার হয়ে যাচ্ছ;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হে ইস্রায়েল, শোনো যেসব জাতি তোমাদের থেকে লোকসংখ্যায় ও শক্তিতে বড়ো, তোমরা এখন গিয়ে তাদের গগনচুম্বী প্রাচীর দিয়ে ঘেরা বড়ো বড়ো নগরগুলি অধিকার করার জন্য জর্ডন নদী পার হতে যাচ্ছ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে ইস্রায়েল, শুন, তুমি আপনা হইতে মহান্ ও বলবান্ জাতিগণকে, গগনস্পর্শী প্রাচীরে বেষ্টিত বৃহৎ নগর সকলকে,অধিকারচ্যুত করিতে অদ্য যর্দ্দন পার হইয়া যাইতেছ;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে ইস্রায়েল, শুন, তুমি আপনা হইতে মহান ও বলবান জাতিগণকে, গগনস্পর্শী প্রাচীরে বেষ্টিত বৃহৎ নগর সকলকে, অধিকারচ্যুত করিতে অদ্য যর্দন পার হইয়া যাইতেছ;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“ইস্রায়েলীয়েরা, শোন। যে সব জাতি তোমাদের চেয়ে লোকসংখ্যায় এবং শক্তিতে বড় তোমরা এখন গিয়ে তাদের আকাশ ছোঁয়া দেয়াল দিয়ে ঘেরা বড় বড় শহরগুলো দখল করবার জন্য যর্দন নদী পার হতে যাচ্ছ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“বনি-ইসরাইলরা, শোন। যে সব জাতি তোমাদের চেয়ে লোকসংখ্যায় এবং শক্তিতে বড় তোমরা এখন গিয়ে তাদের আকাশ ছোঁয়া দেয়াল দিয়ে ঘেরা বড় বড় শহরগুলো দখল করবার জন্য জর্ডান নদী পার হতে যাচ্ছ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে ইসরায়েলকুল শোন, তোমরা আজ জর্ডন পার হয়ে তোমাদের চেয়ে বৃহৎ ও শক্তিমান জাতিসমূহের দেশ ও আকাশ ছোঁয়া প্রাচীরে ঘেরা সুবৃহৎ নগর সমূহ অধিকার করতে চলেছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“ইস্রায়েলের লোকরা শোনো! তোমরা আজ যর্দন নদী অতিক্রম করে যাবে| তোমাদের থেকে বৃহত্তর এবং শক্তিশালী জাতিগোষ্ঠীর লোকদের জোর করে বার করে দেওয়ার জন্য তোমরা সেই দেশে যাবে| তাদের শহরগুলো বড় এবং আকাশের মতো উঁচু দেওয়ালে ঘেরা|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হে ইস্রায়েল, শোনো, তুমি নিজের থেকে মহান ও শক্তিশালী জাতিদেরকে, আকাশ পর্যন্ত দেওয়ালে ঘেরা বিশাল শহরগুলিকে, অধিকারচ্যুত করতে আজ যর্দ্দন (নদী) পার হয়ে যাচ্ছ;