Deuteronomy 9:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর মাবুদ আমাকে আল্লাহ্র আঙ্গুল দ্বারা লেখা সেই দু’টি পাথরের ফলক দিয়েছিলেন; পর্বতে জমায়েত হবার দিনে আগুনের মধ্য থেকে মাবুদ তোমাদেরকে যা যা বলেছিলেন, সেসব কালাম ঐ দু’টি পাথরের ফলকে লেখা ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ঈশ্বরের আঙুল দিয়ে লেখা এমন দুটি পাথরের ফলক সদাপ্রভু আমাকে দিয়েছিলেন। তোমরা সবাই যেদিন সদাপ্রভুর সামনে জড়ো হয়েছিলে, সেদিন তিনি পাহাড়ের উপরে আগুনের মধ্য থেকে যেসব আদেশ তোমাদের কাছে ঘোষণা করেছিলেন সেগুলি ওই ফলক দুটির উপর লেখা ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সদাপ্রভু আমাকে ঈশ্বরের অঙ্গুলি দ্বারা লিখিত সেই দুই প্রস্তর ফলক দিয়াছিলেন; পর্ব্বতে সমাজের দিবসে অগ্নির মধ্য হইতে সদাপ্রভু তোমাদিগকে যাহা যাহা বলিয়াছিলেন, সেই সমস্ত বাক্য ঐ দুই প্রস্তরে লিখিত ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সদাপ্রভু আমাকে ঈশ্বরের অঙ্গুলি দ্বারা লিখিত সেই দুই প্রস্তরফলক দিয়াছিলেন; পর্বতে সমাজের দিবসে অগ্নির মধ্য হইতে সদাপ্রভু তোমাদিগকে যাহা যাহা বলিয়াছিলেন, সেই সমস্ত বাক্য ঐ দুই প্রস্তরে লিখিত ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভুর নিজের লেখা রয়েছে এমন দু’টা পাথরের ফলক সদাপ্রভু আমাকে দিয়েছিলেন। তোমরা সবাই যেদিন সদাপ্রভুর সামনে জড়ো হয়েছিলে সেই দিন তিনি পাহাড়ের উপরে আগুনের মধ্য থেকে যে সব আদেশ তোমাদের কাছে ঘোষণা করেছিলেন সেগুলো ঐ ফলক দু’টার উপর লেখা ছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদের নিজের লেখা রয়েছে এমন দু’টা পাথরের ফলক মাবুদ আমাকে দিয়েছিলেন। তোমরা সবাই যেদিন মাবুদের সামনে জমায়েত হয়েছিলে সেই দিন তিনি পাহাড়ের উপরে আগুনের মধ্য থেকে যে সব হুকুম তোমাদের কাছে ঘোষণা করেছিলেন সেগুলো ঐ ফলক দু’টার উপর লেখা ছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর আমাকে তাঁর অঙ্গুল দিয়ে লেখা সেই পাষাণফলক দুটি দিলেন। পর্বতে তোমরা যে দিন সমবেত হয়েছিলে সেইদিন অগ্নিশিখার মধ্য থেকে প্রভু পরমেশ্বর তোমাদের যে সব কথা বলেছিলেন সেই সব কথাই লেখা ছিল ঐ পাষাণফলক দুটিতে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু আমাকে দুটি পাথরের ফলক দিয়েছিলেন| ঈশ্বর তাঁর নিজের আঙুলের সাহায্যে ঐ পাথরগুলোর ওপরে তাঁর আদেশগুলি লিখেছিলেন| তোমরা সকলে যখন পর্বতে একত্রিত হয়েছিলে সেই সময় তিনি আগুনের মধ্য থেকে তোমাদের যা বলেছিলেন সেই সমস্তই তিনি তাতে লিখেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর সদাপ্রভু আমাকে ঈশ্বরের নিজের আঙ্গুল দিয়ে লেখা সেই দুটি পাথরের ফলক দিয়েছিলেন; পর্বতে সমাজের দিনের আগুনের মধ্যে থেকে সদাপ্রভু তোমাদেরকে যা যা বলেছিলেন, সেই সব কথা ঐ দুটি পাথরে লেখা ছিল।