Deuteronomy 9:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই চল্লিশ দিন ও চল্লিশ রাতের শেষে মাবুদ ঐ দু’টি পাথর-ফলক অর্থাৎ শরীয়তের পাথর-ফলক আমাকে দিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই চল্লিশ দিন আর চল্লিশ রাত কেটে যাওয়ার পর সদাপ্রভু ওই বিধান লেখা পাথরের ফলক দুটি আমাকে দিয়েছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই চল্লিশ দিবারাত্রের শেষে সদাপ্রভু ঐ দুইখান প্রস্তরফলক অর্থাৎ নিয়মের প্রস্তরফলক আমাকে দিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই চল্লিশ দিবারাত্রের শেষে সদাপ্রভু ঐ দুইখান প্রস্তরফলক অর্থাৎ নিয়মের প্রস্তরফলক আমাকে দিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“সেই চল্লিশ দিন আর চল্লিশ রাত কেটে যাওয়ার পর সদাপ্রভু ঐ ব্যবস্থা লেখা পাথরের ফলক দু’টা আমাকে দিয়েছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“সেই চল্লিশ দিন আর চল্লিশ রাত কেটে যাওয়ার পর মাবুদ ঐ ব্যবস্থা লেখা পাথরের ফলক দু’টা আমাকে দিয়েছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই চল্লিশ দিন ও রাত্রির শেষে প্রভু সেই পাষাণফলক দুটি আমাকে দিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“40দিন এবং 40 রাত্রির শেষে, প্রভু আমাকে পাথরের ফলক দুটি দিয়েছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই চল্লিশ দিন রাতের শেষে সদাপ্রভু ওই দুটি পাথরের ফলক অর্থাৎ নিয়মের পাথরের ফলক আমাকে দিলেন।