Deuteronomy 9:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি আমার কাছ থেকে সরে যাও, আমি এদেরকে বিনষ্ট করে আসমানের নিচ থেকে এদের নাম মুছে ফেলবো; আর আমি তোমার মধ্য থেকে এদের চেয়ে বলবান ও বড় জাতি সৃষ্টি করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তুমি আমাকে বাধা দিয়ো না, যেন আমি তাদের ধ্বংস করি এবং পৃথিবী থেকে তাদের নাম মুছে ফেলি। আর আমি তোমার মধ্য দিয়ে আরও শক্তিশালী এবং তাদের চেয়ে আরও বড়ো একটি জাতি তৈরি করব।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি আমার নিকট হইতে সর, আমি ইহাদিগকে বিনষ্ট করিয়া আকাশমণ্ডলের নীচে হইতে ইহাদের নাম লোপ করি; আর আমি তোমাকে ইহাদের অপেক্ষা বলবান্ ও বৃহৎ জাতি করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি আমার নিকট হইতে সরিয়া যাও, আমি ইহাদিগকে বিনষ্ট করিয়া আকাশমণ্ডলের নিচে হইতে ইহাদের নাম লোপ করিব; আর আমি তোমাকে ইহাদের অপেক্ষা বলবান ও বৃহৎ জাতি করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
না, তুমি আমাকে বাধা দিয়ো না; আমি তাদের ধ্বংস করে ফেলব এবং পৃথিবী থেকে তাদের নাম মুছে ফেলব। তারপর তোমার মধ্য দিয়ে আমি আরও শক্তিশালী এবং আরও বড় একটা জাতির সৃষ্টি করব।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
না, তুমি আমাকে বাধা দিয়ো না; আমি তাদের ধ্বংস করে ফেলব এবং দুনিয়া থেকে তাদের নাম মুছে ফেলব। তারপর তোমার মধ্য দিয়ে আমি আরও শক্তিশালী এবং আরও বড় একটা জাতির সৃষ্টি করব।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি আমার কাছ থেকে সরে যাও, আমি এদের সংহার করে পৃথিবীর বুক থেকে এদের নাম বিলুপ্ত করে দেব এবং এদের চেয়ে বৃহৎ ও শক্তিমান এক জাতির জনক করব তোমাকে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঐ সমস্ত লোকদের আমি ধ্বংস করব, যাতে কেউই তাদের নাম পর্যন্ত না মনে রাখে| এরপর আমি তোমার থেকে আরেকটি জাতি তৈরী করব, যারা এই সমস্ত লোকদের থেকে শক্তিশালী এবং বৃহৎ হবে|’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি আমার কাছ থেকে সরে যাও, আমি এদেরকে ধ্বংস করে আকাশমণ্ডলের নীচে থেকে এদের নাম মুছে ফেলি; আর আমি তোমাকে এদের থেকে শক্তিশালী ও মহান জাতি করব।”