Deuteronomy 9:15 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন আমি ফিরে পর্বত থেকে নেমে এলাম, পর্বত আগুনে জ্বলছিল। তখন আমার দুই হাতে শরীয়তের দু’খানি পাথর-ফলক ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন আমি পাহাড় থেকে নেমে আসলাম যখন পাহাড় আগুনে জ্বলছিল। আর আমার হাতে বিধানের দুটি ফলক ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন আমি ফিরিয়া পর্ব্বত হইতে নামিয়া আসিলাম, পর্ব্বত অগ্নিতে জ্বলিতেছিল। তখন আমার দুই হস্তে নিয়মের দুইখানা প্রস্তরফলক ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন আমি ফিরিয়া পর্বত হইতে নামিয়া আসিলাম, পর্বত অগ্নিতে জ্বলিতেছিল। তখন আমার দুই হস্তে নিয়মের দুইখান প্রস্তর ফলক ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“এর পর আমি পাহাড় থেকে নেমে আসলাম; তখনও পাহাড়ে আগুন জ্বলছিল, আর আমার হাতে ছিল ব্যবস্থা লেখা সেই ফলক দু’টা।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“এর পর আমি পাহাড় থেকে নেমে আসলাম; তখনও পাহাড়ে আগুন জ্বলছিল, আর আমার হাতে ছিল ব্যবস্থা লেখা সেই ফলক দু’টা।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন আমি পাহাড় থেকে নেমে এলাম, পাহাড়ে তখনও আগুন জ্বলছিল। আমার দুই হাতে ছিল প্রভু পরমেশ্বরের সঙ্গে সম্বন্ধের শর্ত সম্বলিত পাষাণফলক দুটি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“এরপর আমি রওনা হয়ে পর্বতের ওপর থেকে নেমে এসেছিলাম| পর্বতটি আগুনে পুড়েছিলো; এবং চুক্তির সেই ফলক দুটি আমার হাতে ছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন আমি ফিরে পর্বত থেকে নেমে আসলাম, পর্বত আগুনে জ্বলছিল। তখন আমার দুই হাতে নিয়মের দুটি পাথরের ফলক ছিল।