Deuteronomy 9:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে আমি দৃষ্টিপাত করলাম, আর দেখ, তোমরা তোমাদের আল্লাহ্ মাবুদের বিরুদ্ধে গুনাহ্ করেছিলে, নিজেদের জন্য ছাঁচে ঢালা একটি বাছুর তৈরি করেছিলে; মাবুদের নির্দেশিত পথ থেকে শীঘ্রই বিপথগামী হয়েছিলে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি চেয়ে দেখলাম, তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করেছ; পূজার জন্য তোমরা ছাঁচে ফেলে একটি বাছুরের মূর্তি তৈরি করে নিয়েছ। সদাপ্রভু তোমাদের যে পথে চলবার আদেশ দিয়েছিলেন তোমরা ঐটুকু সময়ের মধ্যেই সেই পথ থেকে সরে গিয়েছিলে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে আমি দৃষ্টিপাত করিলাম, আর দেখ, তোমরা আপনাদের ঈশ্বর সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করিয়াছিলে, আপনাদের জন্য ছাঁচে ঢালা এক গোবৎস নির্ম্মাণ করিয়াছিলে; সদাপ্রভুর আজ্ঞাপিত পথ হইতে শীঘ্রই বিপথগামী হইয়াছিলে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে আমি দৃষ্টিপাত করিলাম, আর দেখ, তোমরা আপন ঈশ্বর সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করিয়াছিলে, আপনাদের জন্য ছাঁচে ঢালা এক গোবৎস নির্মাণ করিয়াছিলে; সদাপ্রভুর আজ্ঞাপিত পথ হইতে শীঘ্রই বিপথগামী হইয়াছিলে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি চেয়ে দেখলাম, তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করেছ; পূজার জন্য তোমরা ছাঁচে ফেলে একটা বাছুরের মূর্তি তৈরী করে নিয়েছ। সদাপ্রভু তোমাদের যে পথে চলবার আদেশ দিয়েছিলেন তোমরা ঐটুকু সময়ের মধ্যেই সেই পথ থেকে সরে গেছ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি চেয়ে দেখলাম, তোমরা তোমাদের মাবুদ আল্লাহ্র বিরুদ্ধে গুনাহ্ করেছ; পূজার জন্য তোমরা ছাঁচে ফেলে একটা বাছুরের মূর্তি তৈরী করে নিয়েছ। মাবুদ তোমাদের যে পথে চলবার হুকুম দিয়েছিলেন তোমরা ঐটুকু সময়ের মধ্যেই সেই পথ থেকে সরে গেছ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি চেয়ে দেখলাম, তোমরা ইতিমধ্যেই তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের বিরুদ্ধে পাপ করেছ, নিজেদের জন্য ছাঁচে ঢালাই করে একটি গোবৎসের মূর্তি তৈরী করে প্রভুর নির্দেশিত পথ ছেড়ে বিপথে গিয়েছ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি লক্ষ্য করে দেখেছিলাম যে তোমরা তোমাদের প্রভু ঈশ্বরের বিরুদ্ধে পাপ করেছ| আমি সেই বাছুর দেখেছিলাম যেটা গলানো সোনা দিয়ে তৈরী করেছিলে| তোমরা খুব তাড়াতাড়ি প্রভুর আজ্ঞা মেনে চলতে অস্বীকার করেছিলে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি দেখলাম, আর দেখ, তোমরা নিজেদের ঈশ্বর সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করেছিলে, নিজেদের জন্য ছাঁচে ঢালা এক বাছুর তৈরী করেছিলে; সদাপ্রভুর আদেশ দেওয়া রাস্তা থেকে তাড়াতাড়ি বিপথে চলে গিয়েছিলে।