Deuteronomy 9:19 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা মাবুদ তোমাদেরকে বিনষ্ট করতে এমন ক্রুদ্ধ হয়েছিলেন যে আমি তাঁর ক্রোধের প্রচণ্ডতায় ভীষণ ভয় পেয়েছিলাম, কিন্তু এবারেও মাবুদ আমার ফরিয়াদ শুনলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভুর ভীষণ অসন্তোষকে আমি ভয় করেছিলাম, কারণ তোমাদের ধ্বংস করে ফেলবার মতো ক্রোধ তাঁর হয়েছিল। কিন্তু এবারও সদাপ্রভু আমার কথা শুনেছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা সদাপ্রভু তোমাদিগকে বিনষ্ট করিতে কোপাবিষ্ট হওয়াতে আমি তাঁহার ক্রোধে ও প্রচণ্ডতায় ভীত হইয়াছিলাম; কিন্তু সেই বারেও সদাপ্রভু আমার নিবেদন শুনিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা সদাপ্রভু তোমাদিগকে বিনষ্ট করিতে কোপাবিষ্ট হওয়াতে আমি তাঁহার ক্রোধে ও প্রচণ্ডতায় ভীত হইয়াছিলাম; কিন্তু সেইবারেও সদাপ্রভু আমার নিবেদন শুনিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভুর ভীষণ অসন্তোষকে আমি ভয় করেছিলাম, কারণ তোমাদের ধ্বংস করে ফেলবার মত ক্রোধ তাঁর হয়েছিল। কিন্তু এবারও সদাপ্রভু আমার কথা শুনেছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদের ভীষণ রাগকে আমি ভয় করেছিলাম, কারণ তোমাদের ধ্বংস করে ফেলবার মত রাগ তাঁর হয়েছিল। কিন্তু এবারও মাবুদ আমার কথা শুনেছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কারণ প্রভু পরমেশ্বর ক্রুদ্ধ হয়ে তোমাদের সংহার করতে উদ্যত হওয়ায় তাঁর ক্রোধের প্রচণ্ডতা দেখে আমি ভীত হয়েছিলাম। প্রভু পরমেশ্বর সেবারও আমার বিনতি শুনলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি প্রভুর ভয়ানক ক্রোধ সম্পর্কে ভীত ছিলাম| তিনি তোমাদের ধ্বংস করার পক্ষে যথেষ্ট ক্রোধান্বিত হয়েছিলেন; কিন্তু প্রভু এবারও আমার কথা শুনেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ সদাপ্রভু তোমাদেরকে ধ্বংস করতে রেগে যাওয়াতে আমি তাঁর রাগ ও অসন্তুষ্টতার জন্য ভয় পেয়েছিলাম; কিন্তু সেই বারেও সদাপ্রভু আমার নিবেদন শুনলেন।