Deuteronomy 9:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই জাতি শক্তিশালী ও দীর্ঘকায়, তারা অনাকীয়দের সন্তান; তুমি তাদেরকে জান, আর তাদের বিষয়ে তুমি তো এই কথা শুনেছ যে, অনাকীয়দের সম্মুখে কে দাঁড়াতে পারে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেখানকার লোকেরা অনাকীয়—তারা শক্তিশালী ও লম্বা! তোমরা তাদের সম্বন্ধে জানো এবং শুনেছ বলা হয়ে থাকে “অনাকীয়দের বিরুদ্ধে কে দাঁড়াতে পারে?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই জাতি বৃহৎ ও দীর্ঘকায়, তাহারা অনাকীয়দের সন্তান; তুমি তাহাদিগকে জান, আর তাহাদের বিষয়ে তুমি ত এ কথা শুনিয়াছ যে, অনাক-সন্তানদের সম্মুখে কে দাঁড়াইতে পারে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই জাতি বৃহৎ ও দীর্ঘকায়, তাহারা অনাকীয়দের সন্তান; তুমি তাহাদিগকে জান, আর তাহাদের বিষয়ে তুমি ত এই কথা শুনিয়াছ যে, অনাক-সন্তানদের সম্মুখে কে দাঁড়াইতে পারে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেখানকার লোকেরা অনাকীয়; তারা লম্বা ও শক্তিশালী। তোমরা অনাকীয়দের বিষয়ে জান; তাদের সম্বন্ধে তোমরা এই কথা বলতে শুনেছ, ‘অনাকীয়দের বিরুদ্ধে দাঁড়াতে পারে এমন লোক কোথায়? ’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেখানকার লোকেরা অনাকীয়; তারা লম্বা ও শক্তিশালী। তোমরা অনাকীয়দের বিষয়ে জান; তাদের সম্বন্ধে তোমরা এই কথা বলতে শুনেছ, ‘অনাকীয়দের বিরুদ্ধে দাঁড়াতে পারে এমন লোক কোথায়?’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা বহুসংখ্যক ও দীর্ঘকায় দৈত্যদের বংশধর। তোমরা তাদের জান, এবং তাদের সম্পর্কে এই প্রবাদ শুনেছ, ‘দৈত্যদের মুখোমুখি কে দাঁড়াতে পারে?’—;
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেখানকার লোকরা লম্বা এবং শক্তিশালী, তারা হল অনাকীয়| তোমরা ঐ লোকদের সম্পর্কে জানো| তোমরা আমাদের গুপ্তচরদের বলতেও শুনেছিলে, ‘অনাকীয়দের বিরুদ্ধে কেউ জিততে পারে না|’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই জাতি বিশাল ও লম্বা, তারা অনাকীয়দের সন্তান; তুমি তাদেরকে জান, আর তাদের বিষয়ে তুমি তো এ কথা শুনেছ যে, “অনাক সন্তানদের সামনে কে দাঁড়াতে পারে?”