Deuteronomy 9:20 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর মাবুদ হারুনকে বিনষ্ট করার জন্য তাঁর উপরে অতিশয় ক্রুদ্ধ হয়েছিলেন, কিন্তু আমি সেই সময়ে হারুনের জন্যও মুনাজাত করলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর হারোণকে ধ্বংস করে ফেলবার মতো ক্রোধও তাঁর হয়েছিল, কিন্তু সেই সময় আমি হারোণের জন্যও মিনতি করেছিলাম।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সদাপ্রভু হারোণকে বিনষ্ট করণার্থে তাঁহার উপরে অতিশয় ক্রুদ্ধ হইয়াছিলেন, কিন্তু আমি সেই সময়ে হারোণের জন্যও প্রার্থনা করিলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সদাপ্রভু হারোণকে বিনষ্ট করণার্থে তাঁহার উপরে অতিশয় ক্রুদ্ধ হইয়াছিলেন, কিন্তু আমি সেই সময়ে হারোণের জন্যও প্রার্থনা করিলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হারোণকে ধ্বংস করে ফেলবার মত ক্রোধও তাঁর হয়েছিল কিন্তু সেই সময় আমি হারোণের জন্যও মিনতি করেছিলাম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হারুনকে ধ্বংস করে ফেলবার মত রাগও তাঁর হয়েছিল কিন্তু সেই সময় আমি হারুনের জন্যও মিনতি করেছিলাম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি হারোণের উপর অত্যন্ত ক্রুদ্ধ হয়ে তাকেও সংহার করতে উদ্যত হয়েছিলেন, কিন্তু আমি সেই সময় হারোণের জন্যও বিনতি করেছিলাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হারোণের ওপরে ঈশ্বর প্রচণ্ড ক্রুদ্ধ হয়েছিলেন যা তাকে ধ্বংস করার পক্ষে যথেষ্ট ছিল| সেই কারণে আমি সেই সময় হারোণের জন্যও প্রার্থনা করেছিলাম|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর সদাপ্রভু হারোণকে ধ্বংস করার জন্যে তাঁর ওপরে খুব রেগে গিয়েছিলেন, আমি ঠিক সেই দিনের হারোণের জন্যও প্রার্থনা করলাম।