Deuteronomy 9:21 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তোমাদের গুনাহ্‌, সেই যে বাছুর তোমরা তৈরি করেছিলে, তা নিয়ে আগুনে পুড়িয়ে দিলাম ও যে পর্যন্ত তা ধূলির মত মিহি না হল সেই পর্যন্ত পিষে উত্তমরূপে চূর্ণ করলাম; পরে পর্বত থেকে বয়ে আসা পানির স্রোতে তার ধূলি নিক্ষেপ করলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর আমি তোমাদের সেই পাপময় জিনিসটি, তোমাদের তৈরি সেই বাছুরটি, নিয়ে আগুনে পুড়িয়ে দিয়েছিলাম। তারপর আমি সেটি ধুলোর মতো গুঁড়ো করে পাহাড় থেকে বয়ে আসা নদীর স্রোতে ফেলে দিয়েছিলাম।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তোমাদের পাপ, সেই যে গোবৎস তোমরা নির্ম্মাণ করিয়াছিলে, তাহা লইয়া অগ্নিতে পোড়াইয়া দিলাম, ও যে পর্য্যন্ত তাহা ধূলিবৎ সূক্ষ্ম না হইল, তাবৎ পিষিয়া উত্তমরূপে চূর্ণ করিলাম; পরে পর্ব্বত হইতে প্রবাহিত জলস্রোতে তাহার ধূলি নিক্ষেপ করিলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তোমাদের পাপ, সেই যে গোবৎস তোমরা নির্মাণ করিয়াছিলে, তাহা লইয়া অগ্নিতে পোড়াইয়া দিলাম, ও যে পর্যন্ত তাহা ধূলির মত সূক্ষ্ম না হইল তাবৎ পিষিয়া উত্তমরূপে চূর্ণ করিলাম; পরে পর্বত হইতে প্রবাহিত জলস্রোতে তাহার ধূলি নিক্ষেপ করিলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমাদের সেই পাপের জিনিসটা, অর্থাৎ তোমাদের তৈরী সেই বাছুরটা নিয়ে আমি আগুনে পুড়িয়ে দিয়েছিলাম। তারপর আমি সেটা ধূলার মত গুঁড়া করে নিয়ে পাহাড় থেকে বয়ে আসা নদীর স্রোতে ফেলে দিয়েছিলাম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমাদের সেই গুনাহের জিনিসটা, অর্থাৎ তোমাদের তৈরী সেই বাছুরটা নিয়ে আমি আগুনে পুড়িয়ে দিয়েছিলাম। তারপর আমি সেটা ধুলার মত গুঁড়া করে নিয়ে পাহাড় থেকে বয়ে আসা নদীর স্রোতে ফেলে দিয়েছিলাম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আর তোমাদের পাপ-কীর্তি, তোমাদের তৈরী সেই গোবৎসের মূর্তিটি নিয়ে আমি আগুনে পুড়িয়ে ফেললাম, এবং সেটা চূর্ণ করে সূক্ষ্ম ধূলিকণার মত করে ফেললাম, তারপর পাহাড় থেকে নির্গত জলস্রোতে নিক্ষেপ করলাম সেই ধূলিকণা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি সেই সাংঘাতিক জিনিসটিকে অর্থাৎ‌ তোমাদের তৈরী বাছুরটিকে নিয়ে আগুনে পুড়িয়েছিলাম| আমি এটিকে টুকরো টুকরো করে ভেঙ্গেছিলাম এবং ধূলোয় পরিণত না হওয়া পর্যন্ত সেই টুকরোগুলোকে পিষেছিলাম| এরপর পর্বত থেকে যে নদী নেমে এসেছে তার মধ্যে সেই ধূলো ছুঁড়ে ফেলেছিলাম|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর আমি তোমাদের পাপ, সেই যে বাছুর তোমরা তৈরী করেছিলে, তা নিয়ে আগুনে পুড়িয়ে দিলাম ও যে পর্যন্ত তা ধূলোর মতো গুঁড়ো না হল, ততক্ষণ পিষে ভালোভাবে গুঁড়ো করলাম; পরে পর্বত থেকে বয়ে যাওয়া জলস্রোতে তাঁর ধূলো ফেলে দিলাম।