Deuteronomy 9:24 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমাদের সঙ্গে আমার পরিচয়-দিন থেকে তোমরা মাবুদের বিরুদ্ধাচারী হয়ে আসছো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি যখন থেকে তোমাদের জেনেছি তখন থেকেই তোমরা সদাপ্রভুর বিরুদ্ধে কেবল বিদ্রোহই করে চলেছ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমাদের সহিত আমার পরিচয়-দিন অবধি তোমরা সদাপ্রভুর বিরুদ্ধাচারী হইয়া আসিতেছ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমাদের সহিত আমার পরিচয়-দিন অবধি তোমরা সদাপ্রভুর বিরুদ্ধাচারী হইয়া আসিতেছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি যখন থেকে তোমাদের জেনেছি তখন থেকেই দেখছি যে, তোমরা সদাপ্রভুর বিরুদ্ধে কেবল বিদ্রোহই করে চলেছ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি যখন থেকে তোমাদের জেনেছি তখন থেকেই দেখছি যে, তোমরা মাবুদের বিরুদ্ধে কেবল বিদ্রোহই করে চলেছ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাদের সঙ্গে আমার পরিচয় হওয়ার দিন থেকেই দেখেছি তোমরা প্রভুর বিরুদ্ধাচরণ করে চলেছ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যখন থেকে আমি তোমাদের জানি তোমরা সব সময় প্রভুকে মেনে চলতে অস্বীকার করেছ|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমাদের সঙ্গে সদাপ্রভু পরিচয়ের দি ন থেকে তোমরা সদাপ্রভুর বিরুদ্ধাচারী হয়ে আসছ।