Deuteronomy 9:26 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমি মাবুদের কাছে এই মুনাজাত করলাম, হে আল্লাহ্ মালিক, তুমি আপনার অধিকারস্বরূপ যে লোকদেরকে তোমার মহত্বে মুক্ত করেছ ও শক্তিশালী হাত দিয়ে মিসর থেকে বের করে এনেছ, তাদেরকে বিনষ্ট করো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি সদাপ্রভুর কাছে প্রার্থনা করে বলেছিলাম, “হে সার্বভৌম সদাপ্রভু, তোমার লোকদের তুমি ধ্বংস করে ফেলো না, তারা তো তোমারই উত্তরাধিকারী যাদের তুমি তোমার মহাশক্তি দ্বারা মুক্ত করেছ এবং তোমার শক্তিশালী হাত ব্যবহার করে মিশর দেশ থেকে বের করে এনেছ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমি সদাপ্রভুর কাছে এই প্রার্থনা করিলাম, হে প্রভু সদাপ্রভু, তুমি আপনার অধিকারস্বরূপ যে প্রজাদিগকে আপন মহত্ত্বে মুক্ত করিয়াছ ও বলবান্ হস্ত দ্বারা মিসর হইতে বাহির করিয়া আনিয়াছ, তাহাদিগকে বিনষ্ট করিও না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমি সদাপ্রভুর কাছে এই প্রার্থনা করিলাম, হে প্রভু সদাপ্রভু, তুমি আপনার অধিকার-স্বরূপ যে প্রজাদিগকে আপন মহত্তে মুক্ত করিয়াছ ও বলবান হস্ত দ্বারা মিসর হইতে বাহির করিয়া আনিয়াছ, তাহাদিগকে বিনষ্ট করিও না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁর কাছে আমি এই বলে প্রার্থনা করেছিলাম, ‘হে প্রভু সদাপ্রভু, তোমার লোকদের তুমি ধ্বংস করে ফেলো না। তারা তো তোমারই সম্পত্তি যাদের তুমি তোমার মহাশক্তি দ্বারা মুক্ত করেছ এবং তোমার শক্তিশালী হাত ব্যবহার করে মিসর দেশ থেকে বের করে এনেছ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁর কাছে আমি এই বলে মুনাজাত করেছিলাম, ‘হে আল্লাহ্ মালিক, তোমার বান্দাদের তুমি ধ্বংস করে ফেলো না। তারা তো তোমারই সম্পত্তি যাদের তুমি তোমার মহাশক্তি দ্বারা মুক্ত করেছ এবং তোমার শক্তিশালী হাত ব্যবহার করে মিসর দেশ থেকে বের করে এনেছ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি প্রভু পরমেশ্বরের কাছে বিনতি করে বললাম, হে আমার ঈশ্বর, আমার প্রভু, তুমি নিজ মাহাত্ম্য ও পরাক্রমে তোমার নিজস্ব যে প্রজাদের মিশর থেকে উদ্ধার করে এনেছ, তাদের ধ্বংস করো না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি প্রভুর কাছে প্রার্থনা করে বলেছিলাম: ‘প্রভু আমার গুরু, তোমার লোকদের ধ্বংস কোরো না| তারা তোমারই| তুমি তাদের মুক্ত করেছিলে এবং তোমার মহৎ ক্ষমতা এবং শক্তির সাহায্যে তাদের মিশর থেকে বের করে নিয়ে এসেছিলে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর আমি সদাপ্রভুর কাছে এই প্রার্থনা করলাম, “প্রভু সদাপ্রভু, তুমি নিজের অধিকারস্বরূপ যে লোকদেরকে নিজের মহিমায় মুক্ত করেছ ও শক্তিশালী হাতের মাধ্যমে মিশর থেকে বের করে এনেছ, তাদেরকে ধ্বংস কর না।