Deuteronomy 9:28 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পাছে তুমি আমাদেরকে যে দেশ থেকে বের করে এনেছ, সেই দেশীয় লোকেরা এই কথা বলে, মাবুদ ওদেরকে যে দেশ দিতে ওয়াদা করেছিলেন, সেই দেশে নিয়ে যেতে পারেন নি এবং তাদেরকে ঘৃণা করেছেন বলেই তিনি মরুভূমিতে হত্যা করার জন্য তাদেরকে বের করে এনেছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তা করলে যে দেশ থেকে তুমি আমাদের বের করে এনেছ সেই দেশের লোকেরা বলবে, ‘সদাপ্রভু তাঁর প্রতিজ্ঞাত দেশে তাদের নিয়ে যেতে পারলেন না বলে এবং তাদের ঘৃণা করেন বলে, তাদের মেরে ফেলার জন্য এই প্রান্তরে নিয়ে এসেছেন।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পাছে তুমি আমাদিগকে যে দেশ হইতে বাহির করিয়া আনিয়াছ, সেই দেশীয় লোকেরা এই কথা বলে, সদাপ্রভু উহাদিগকে যে দেশ দিতে প্রতিজ্ঞা করিয়াছিলেন, সে দেশে লইয়া যাইতে পারেন নাই, এবং তাহাদিগকে ঘৃণা করিয়াছেন বলিয়াই তিনি প্রান্তরে বধ করিবার নিমিত্তে তাহাদিগকে বাহির করিয়া আনিয়াছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পাছে তুমি আমাদিগকে যে দেশ হইতে বাহির করিয়া আনিয়াছ, সেই দেশীয় লোকেরা এই কথা বলে, সদাপ্রভু উহাদিগকে যে দেশ দিতে প্রতিজ্ঞা করিয়াছিলেন, সেই দেশে লইয়া যাইতে পারেন নাই, এবং তাহাদিগকে ঘৃণা করিয়াছেন বলিয়াই তিনি প্রান্তরে বধ করিবার নিমিত্তে তাহাদিগকে বাহির করিয়া আনিয়াছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তা করলে যে দেশ থেকে তুমি আমাদের বের করে এনেছ সেই দেশের লোকেরা বলবে, সদাপ্রভু তাঁর প্রতিজ্ঞা করা দেশে তাদের নিয়ে যেতে পারেন নি বলে কিম্বা তিনি তাদের ঘৃণা করেন বলে তাদের মেরে ফেলবার জন্য এই মরু-এলাকায় নিয়ে এসেছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তা করলে যে দেশ থেকে তুমি আমাদের বের করে এনেছ সেই দেশের লোকেরা বলবে, মাবুদ তাঁর ওয়াদা করা দেশে তাদের নিয়ে যেতে পারেন নি বলে কিংবা তিনি তাদের ঘৃণা করেন বলে তাদের মেরে ফেলবার জন্য এই মরুভূমিতে নিয়ে এসেছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি যে দেশ থেকে আমাদের উদ্ধার করে এনেছ, সেই দেশের লোকেরা তাহলে বলবে, প্রভু পরমেশ্বর যে দেশ ওদের দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই দেশে তিনি ওদের নিয়ে যেতে পারলেন না, তিনি ওদের ঘৃণা করেন তাই প্রান্তরে এনে সংহার করার জন্যই ওদের বার করে এনেছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যদি তুমি তোমার লোকদের শাস্তি দাও, মিশরীয়রা বলতে পারে, “প্রভু তাদের কাছে যে দেশ দান করবার প্রতিজ্ঞা করেছিলেন সেই দেশে তাদের নিয়ে যেতে তিনি পারেন নি এবং তিনি তাদের ঘৃণা করতেন, সেই কারণে তিনি তাদের হত্যা করার জন্য তাদের মরুভূমিতে নিয়ে গিয়েছিলেন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সুতরাং তুমি আমাদেরকে যে দেশ থেকে বের করে এনেছ, সেই দেশীয় লোকেরা এই কথা বলে, সদাপ্রভু ওদেরকে যে দেশ দিতে প্রতিজ্ঞা করেছিলেন, সে দেশে নিয়ে যেতে পারেননি এবং তাদেরকে ঘৃণা করেছেন বলেই তিনি মরুপ্রান্তে হত্যা করার জন্যে তাদেরকে বের করে এনেছেন।