Deuteronomy 9:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু আজ তুমি এই কথা জেনে রাখ যে, তোমার আল্লাহ্ মাবুদ নিজে ধ্বংসকারী আগুনের মত তোমার আগে আগে যাচ্ছেন। তিনি তাদেরকে সংহার করবেন, তাদেরকে তোমার সম্মুখে নত করবেন; তাতে মাবুদ তোমাকে যেমন বলেছেন, তেমনি তুমি তাদেরকে অধিকারচ্যুত করবে ও শীঘ্র বিনষ্ট করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু আজ তুমি এই কথা জেনে রেখো যে তোমাদের ঈশ্বর সদাপ্রভুই গ্রাসকারী আগুনের মতো তোমাদের আগে আগে জর্ডন নদী পার হয়ে যাচ্ছেন। তিনি তাদের ধ্বংস করবেন; তিনি তোমাদের সামনে তাদের দমন করবেন। আর তোমরা তাদের তাড়িয়ে দেবে এবং সত্বর ধ্বংস করবে, যেমন সদাপ্রভু তোমাদের কাছে প্রতিজ্ঞা করেছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু অদ্য তুমি ইহা জ্ঞাত হও যে, তোমার ঈশ্বর সদাপ্রভু আপনি গ্রাসকারী অগ্নিস্বরূপে তোমার অগ্রে অগ্রে যাইতেছেন; তিনি তাহাদিগকে সংহার করিবেন, তাহাদিগকে তোমার সম্মুখে নত করিবেন; তাহাতে সদাপ্রভু তোমাকে যেমন বলিয়াছেন, তেমনি তুমি তাহাদিগকে অধিকারচ্যুত ও ত্বরায় বিনষ্ট করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু অদ্য তুমি ইহা জ্ঞাত হও যে, তোমার ঈশ্বর সদাপ্রভু আপনি গ্রাসকারী অগ্নিস্বরূপে তোমার অগ্রে অগ্রে যাইতেছেন; তিনি তাহাদিগকে সংহার করিবেন, তাহাদিগকে তোমার সম্মুখে নত করিবেন; তাহাতে সদাপ্রভু তোমাকে যেমন বলিয়াছেন, তেমনি তুমি তাহাদিগকে অধিকারচ্যুত ও ত্বরায় বিনষ্ট করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু তোমরা এই কথা জেনে রেখো যে, তোমাদের ঈশ্বর সদাপ্রভুই ধ্বংসকারী আগুনের মত তোমাদের আগে আগে যর্দন নদী পার হয়ে যাচ্ছেন। তিনি তাদের ধ্বংস করে দেবেন; তিনিই তোমাদের কাছে তাদের হার মানাবেন। তোমাদের কাছে সদাপ্রভু যে আশ্বাস দিয়েছেন সেই অনুসারে তোমরা তাদের তাড়িয়ে দেবে এবং অল্প সময়ের মধ্যেই তাদের শেষ করে ফেলবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু তোমরা এই কথা জেনে রেখো যে, তোমাদের মাবুদ আল্লাহ্ই ধ্বংসকারী আগুনের মত তোমাদের আগে আগে জর্ডান নদী পার হয়ে যাচ্ছেন। তিনি তাদের ধ্বংস করে দেবেন; তিনিই তোমাদের কাছে তাদের হার মানাবেন। তোমাদের কাছে মাবুদ যে আশ্বাস দিয়েছেন সেই অনুসারে তোমরা তাদের তাড়িয়ে দেবে এবং অল্প সময়ের মধ্যেই তাদের শেষ করে ফেলবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু আজ তোমরা জেনে রাখ যে তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর স্বয়ং সর্বগ্রাসী অগ্নিস্বরূপ তোমাদের পুরোভাগে যাচ্ছেন। তিনিই তাদের সংহার করবেন ও তোমাদের অধীন করবেন এবং তোমাদের কাছে প্রভু পরমেশ্বরের প্রতিশ্রুতি অনুযায়ী তোমরা তাদের বিতাড়িত করে অচিরেই ধ্বংস করতে পারবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু তোমরা নিশ্চিত থাকতে পারো যে প্রভু তোমাদের ঈশ্বর, তোমাদের আগে নদী অতিক্রম করে যাবেন এবং প্রভু হলেন আগুনের মতো যা ধ্বংস করে ঈশ্বর ঐ সমস্ত জাতির লোকদের ধ্বংস করবেন| তিনি তাদের জয় করবেন| তোমরা ঐ সমস্ত জাতির লোকদের বেরিয়ে যেতে বাধ্য করবে| প্রভু তোমাদের কাছে শপথ করেছেন সেই অনুসারেই তোমরা তাদের তাড়াতাড়ি ধ্বংস করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু আজ তুমি এটা জানো যে, তোমার ঈশ্বর সদাপ্রভু নিজে গ্রাসকারী আগুনের মতো তোমার আগে আগে যাচ্ছেন; তিনি তাদেরকে ধ্বংস করবেন, তাদেরকে তোমার সামনে নীচু করবেন; তাতে সদাপ্রভু তোমাকে যেমন বলেছেন, তেমনি তুমি তাদেরকে তাড়িয়ে দেবে ও তাড়াতাড়ি ধ্বংস করবে।