Deuteronomy 9:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমার ধার্মিকতা কিংবা হৃদয়ের সরলতার জন্য তুমি যে তাদের দেশ অধিকার করতে যাচ্ছ, তা নয়; কিন্তু সেই জাতিদের নাফরমানীর জন্য এবং তোমার পূর্বপুরুষ ইব্রাহিম, ইস্হাক ও ইয়াকুবের কাছে কসম খেয়ে যে ওয়াদা করেছিলেন তা সফল করার অভিপ্রায়ে তোমার আল্লাহ্ মাবুদ তোমার সম্মুখে তাদেরকে অধিকারচ্যুত করবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমাদের ধার্মিকতা কিংবা সাধুতার জন্য তোমরা যে তাদের দেশ অধিকার করতে যাচ্ছ তা নয়; কিন্তু এই জাতিদের দুষ্টতার জন্য, বরং তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের পূর্বপুরুষ অব্রাহাম, ইস্হাক ও যাকোবের কাছে যে কথা প্রতিজ্ঞা করে বলেছিলেন তা পূরণ করবার জন্যই তিনি এসব জাতির দুষ্টতার দরুন তোমাদের সামনে থেকে তাদের তাড়িয়ে দেবেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমার ধার্ম্মিকতা কিম্বা হৃদয়ের সরলতা প্রযুক্ত তুমি যে তাহাদের দেশ অধিকার করিতে যাইতেছ, তাহা নয়; কিন্তু সেই জাতিদের দুষ্টতা প্রযুক্ত, এবং তোমার পিতৃপুরুষ অব্রাহাম, ইস্হাক ও যাকোবের কাছে দিব্য দ্বারা প্রতিশ্রুত আপনার বাক্য সফল করিবার অভিপ্রায়ে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সম্মুখে তাহাদিগকে অধিকারচ্যুত করিবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমার ধার্মিকতা কিম্বা হৃদয়ের সরলতা প্রযুক্ত তুমি যে তাহাদের দেশ অধিকার করিতে যাইতেছ, তাহা নয়; কিন্তু সেই জাতিদের দুষ্টতা প্রযুক্ত এবং তোমার পিতৃপুরুষ অব্রাহাম, ইস্হাক ও যাকোবের কাছে দিব্য দ্বারা প্রতিশ্রুত আপনার বাক্য সফল করিবার অভিপ্রায়ে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সম্মুখে তাহাদিগকে অধিকারচ্যুত করিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
নির্দোষ কিম্বা সৎ বলেই যে তোমরা তাদের দেশ অধিকার করতে যাচ্ছ তা নয়, বরং তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের পূর্বপুরুষ অব্রাহাম, ইস্হাক ও যাকোবের কাছে যে কথা প্রতিজ্ঞা করে বলেছিলেন তা পূরণ করবার জন্যই তিনি এই সব জাতির মন্দতার দরুন তোমাদের সামনে থেকে তাদের তাড়িয়ে দেবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ধার্মিক কিংবা সৎ বলেই যে তোমরা তাদের দেশ অধিকার করতে যাচ্ছ তা নয়, বরং তোমাদের মাবুদ আল্লাহ্ তোমাদের পূর্বপুরুষ ইব্রাহিম, ইসহাক ও ইয়াকুবের কাছে যে কথা ওয়াদা করে বলেছিলেন তা পূরণ করবার জন্যই তিনি এই সব জাতির খারাপীর দরুন তোমাদের সামনে থেকে তাদের তাড়িয়ে দেবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাদের কোন পুণ্য বা আন্তরিক সততার জন্য সেই দেশ তোমরা অধিকার করতে যাচ্ছ, তা নয়, ঐ সব জাতির দুষ্কৃতির শাস্তি স্বরূপ এবং তোমাদের পূর্বপুরুষ অব্রাহাম, ইস্হাক ও যাকোবের কাছে প্রভু পরমেশ্বরের দেওয়া প্রতিশ্রুতি পূর্ণ করার জন্যই তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর তোমাদের সম্মুখে ঐ জাতিসমূহকে বিতাড়িত করছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা তাদের দেশ অধিগ্রহণ করার জন্য সেখানে যাচ্ছ, তার কারণ তোমরা ভালো এবং সঠিকভাবে জীবনযাপন কর বলে নয়; কিন্তু তাদের দুষ্টতার কারণেই প্রভু তোমাদের ঈশ্বর, ঐ সমস্ত লোকদের বের করে দিয়েছিলেন, যাতে তোমরা ঐ দেশে প্রবেশ করতে পার| এছাড়া প্রভু তোমাদের পূর্বপুরুষ অব্রাহাম, ইসহাক এবং যাকোবের কাছে যে প্রতিজ্ঞা করেছিলেন, সেই প্রতিজ্ঞা রক্ষা করতে চান|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার ধার্ম্মিকতা কিংবা হৃদয়ের সরলতার জন্য তুমি যে তাদের দেশ অধিকার করতে যাচ্ছ, তা না; কিন্তু সেই জাতিদের দুষ্টতার জন্য এবং তোমার পূর্বপুরুষ অব্রাহাম, ইস্হাক ও যাকোবের কাছে শপথের মাধ্যমে দেওয়া আপনার বাক্য সফল করার জন্যে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সামনে তাদেরকে তাড়িয়ে দেবেন।