Deuteronomy 9:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব জেনো যে, তোমার আল্লাহ্‌ মাবুদ যে তোমার ধার্মিকতার জন্য অধিকার হিসেবে তোমাকে এই উত্তম দেশ দেবেন, তা নয়; কেননা তুমি অবাধ্য জাতি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কাজেই তোমরা জেনে রেখো, তোমাদের ধার্মিকতার জন্য যে তোমাদের ঈশ্বর সদাপ্রভু এই চমৎকার দেশটি তোমাদের অধিকার করতে দিচ্ছেন তা নয়, কারণ তোমরা তো একগুঁয়ে এক জাতি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব জানিও যে, তোমার ঈশ্বর সদাপ্রভু যে তোমার ধার্ম্মিকতার জন্য অধিকারার্থে তোমাকে এই উত্তম দেশ দিবেন, তাহা নয়; কেননা তুমি শক্তগ্রীব জাতি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব জানিও যে, তোমার ঈশ্বর সদাপ্রভু যে তোমার ধার্মিকতার জন্য অধিকারার্থে তোমাকে এই উত্তম দেশ দিবেন, তাহা নয়; কেননা তুমি শক্তগ্রীব জাতি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কাজেই তোমরা জেনে রেখো, তোমরা নির্দোষ বলেই যে তোমাদের ঈশ্বর সদাপ্রভু এই চমৎকার দেশটা তোমাদের অধিকার করতে দিচ্ছেন তা নয়। তোমরা তো একটা একগুঁয়ে জাতি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কাজেই তোমরা জেনে রেখো, তোমরা ধার্মিক বলেই যে তোমাদের মাবুদ আল্লাহ্‌ এই চমৎকার দেশটা তোমাদের অধিকার করতে দিচ্ছেন তা নয়। তোমরা তো একটা একগুঁয়ে জাতি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সুতরাং তোমরা জেনে রাখ যে তোমাদের নিজস্ব কোন ধার্মিকতার জন্য তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর এই সুসমৃদ্ধ দেশের অধিকার তোমাদের দিচ্ছেন তা নয়, কারণ তোমরা অত্যন্ত অবাধ্য এক জাতি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু তোমাদের ঈশ্বর, তোমাদের বাস করার জন্য সেই উত্তম দেশ তোমাদের দিচ্ছেন, তোমরা ভাল বলে নয়, তোমরা খুবই একগুঁয়ে লোক বলে!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অতএব জেনো যে তোমার ঈশ্বর সদাপ্রভু যে তোমার ধার্মিকতার জন্য অধিকার করার জন্য তোমাকে এই উত্তম দেশ দেবেন, তা না; কারণ তুমি একগুঁয়ে জাতি।