Deuteronomy 9:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি মরুভূমির মধ্যে তোমার আল্লাহ্ মাবুদকে যেরকম অসন্তুষ্ট করেছিলে, তা স্মরণে রেখো, ভুলে যেও না; মিসর দেশ থেকে বের হয়ে আসার দিন থেকে এই স্থানে আগমন পর্যন্ত তোমরা মাবুদের বিরুদ্ধাচারী হয়ে আসছ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা প্রান্তরে তোমাদের ঈশ্বর সদাপ্রভুর ক্রোধ কীভাবে জাগিয়ে তুলেছিলে তা মনে রেখো, কখনও ভুলে যেয়ো না। মিশর ছেড়ে আসবার দিন থেকে শুরু করে এখানে পৌঁছানো পর্যন্ত তোমরা সদাপ্রভুর বিরুদ্ধে বিরুদ্ধাচারী হয়ে আসছ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি প্রান্তরের মধ্যে আপন ঈশ্বর সদাপ্রভুকে যেরূপ অসন্তুষ্ট করিয়াছিলে, তাহা স্মরণে রাখিও, ভুলিয়া যাইও না; মিসর দেশ হইতে বাহির হইয়া আসিবার দিন অবধি এই স্থানে আগমন পর্য্যন্ত তোমরা সদাপ্রভুর বিরুদ্ধাচারী হইয়া আসিতেছ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি প্রান্তরের মধ্যে আপন ঈশ্বর সদাপ্রভুকে যেরূপ অসন্তুষ্ট করিয়াছিলে, তাহা স্মরণে রাখিও, ভুলিয়া যাইও না; মিসর দেশ হইতে বাহির হইয়া আসিবার দিন অবধি এই স্থানে আগমন পর্যন্ত তোমরা সদাপ্রভুর বিরুদ্ধাচারী হইয়া আসিতেছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“তোমরা মরু-এলাকায় তোমাদের ঈশ্বর সদাপ্রভুর ক্রোধ কিভাবে জাগিয়ে তুলেছিলে তা মনে রেখো, কখনও ভুলে যেয়ো না। মিসর ছেড়ে আসবার দিন থেকে শুরু করে এখানে পৌঁছানো পর্যন্ত তোমরা সদাপ্রভুর বিরুদ্ধে বিদ্রোহের ভাব মনে পুষে আসছ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“তোমরা মরুভূমিতে তোমাদের মাবুদ আল্লাহ্র রাগ কিভাবে জাগিয়ে তুলেছিলে তা মনে রেখো, কখনও ভুলে যেয়ো না। মিসর দেশ ছেড়ে আসবার দিন থেকে শুরু করে এখানে পৌঁছানো পর্যন্ত তোমরা মাবুদের বিরুদ্ধে বিদ্রোহের ভাব মনে পুষে আসছ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রান্তরে তোমরা যে ভাবে তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরকে ক্রুদ্ধ করে তুলেছিলে, সে কথা তোমরা মনে রেখ, ভুএলে যেও না। মিশর থেকে তোমরা যেদিন বেরিয়ে এসেছিলে সেই দিন থেকে শুরু করে এখানে পৌঁছানো অবধি তোমরা ক্রমাগত প্রভুর বিরুদ্ধাচরণ করে এসেছ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“ভুলো না যে মরুভূমিতে তোমরা, প্রভু তোমাদের ঈশ্বরকে, ক্রোধান্বিত করেছিলে! তোমরা যেদিন মিশর ত্যাগ করেছিলে সেই দিন থেকে এই স্থানে আসা পর্যন্ত তোমরা প্রভুকে মেনে চলতে অস্বীকার করেছ|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি মরুপ্রান্তের মধ্যে নিজের ঈশ্বর সদাপ্রভুকে যেমন অসন্তুষ্ট করেছিলে, তা মনে রেখো, ভুলে যেও না; মিশর দেশ থেকে বের হয়ে আসার দিন থেকে এই জায়গায় আসা পর্যন্ত তোমরা সদাপ্রভুর বিরুদ্ধাচারী হয়ে আসছ।