Ecclesiastes 1:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এমন কি কিছু আছে, যার সম্বন্ধে মানুষ বলে, দেখ, এটা নতুন? তা আগে আমাদের পূর্ববর্তী যুগপর্যায়ে ছিল;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এমন কিছু কি আছে যার বিষয়ে লোকে বলবে, “দেখো! এটি নতুন”? ওটি অনেক দিন আগে থেকেই ছিল; আমাদের কালের আগেই ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এমন কি কিছু আছে, যাহার সম্বন্ধে মনুষ্য বলে, দেখ, ইহা নূতন? তাহা পূর্ব্বে, আমাদের পূর্ব্ববর্ত্তী যুগপর্য্যায়ে ছিল;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এমন কি কিছু আছে, যাহার সম্বন্ধে মনুষ্য বলে, দেখ, ইহা নূতন? তাহা পূর্বে আমাদের পূর্ববর্তী যুগপর্যায়ে ছিল;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এমন কিছু থাকতে পারে যার বিষয় লোকে বলে, “দেখ, এটা নতুন।” কিন্তু ওটা তো অনেক আগে থেকেই ছিল, আমাদের কালের আগেই ছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এমন কিছু থাকতে পারে যার বিষয় লোকে বলে, “দেখ, এটা নতুন।” কিন্তু ওটা তো অনেক আগে থেকেই ছিল, আমাদের কালের আগেই ছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যদি বল, দেখ দেখ এ এক নতুন ব্যাপার! আমি বলব, ভুল, এ সবই ভুল। আদিকাল, থেকে ঘটছে এ সবই, নতুন কিছুই নেই।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এমন কোন কিছু নেই যাকে কোন ব্যক্তি নতুন বলতে পারে! যে জিনিসকে মানুষ নতুন বলবে তা আমাদের জন্মের আগে থেকেই বর্তমান|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এরকম কি কিছু আছে যার বিষয়ে বলা যেতে পারে, ‘দেখ, এটা নতুন?’ যা কিছুর অস্তিত্ব আছে যা অনেক আগে থেকেই ছিল, যুগ যুগ ধরে, যা আমাদের আসার অনেক আগেই এসেছিল।