Ecclesiastes 1:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আগেকার দিনের লোকদের বিষয় কারো স্মরণে নেই এবং ভবিষ্যতে যারা জন্মাবে, তাদের বিষয়ও পরবর্তী বংশধরদের স্মরণে থাকবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আগেকার কালের লোকদের বিষয় কেউ মনে রাখে না, যারা ভবিষ্যতে আসবে তাদের কথাও মনে রাখবে না যারা তাদের পরে আসবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পূর্ব্বকালীয় লোকদের বিষয় কাহারও স্মরণে নাই; এবং ভাবী কালে যাহারা জন্মিবে, তাহাদের বিষয়ও পরবর্ত্তী ভাবী কালের লোকদের স্মরণে থাকিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পূর্বকালীয় লোকদের বিষয় কাহারও স্মরণে নাই; এবং ভাবী কালে যাহারা জন্মিবে, তাহাদের বিষয়ও পরবর্তী ভাবী কালের লোকদের স্মরণে থাকিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আগেকার কালের লোকদের কথা কারও মনে নেই; যারা ভবিষ্যতে জন্মাবে তাদের কথাও তারা মনে রাখবে না যারা তাদের পরে জন্মাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আগেকার কালের লোকদের কথা কারও মনে নেই; যারা ভবিষ্যতে জন্মাবে তাদের কথাও তারা মনে রাখবে না যারা তাদের পরে জন্মাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কেউ মনে রাখে না অতীতের স্মৃতি, রাখবে না মনে আগামীদিনের ঘটনাও, কোন কিছুই কাটবে না দাগ মানুষের মনে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যা অনেক আগে ঘটে গেছে সে ঘটনা লোকে মনে রাখে না| এখন যা ঘটছে ভবিষ্যতে তা লোকে ভুলে যাবে| পরবর্তী প্রজন্ম মনেও রাখবে না আগেকার লোক তাদের জন্য কি করে গেছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
প্রাচীনকালে কি হয়েছিল তা হয়ত কারোরই মনে নেই এবং সেই সব বিষয়ে যা ঘটেছে অনেক পরে আর যা কিছু ঘটবে ভবিষ্যতে সেগুলোর কোনটাই মনে রাখা হবে না।”