Ecclesiastes 1:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমি প্রজ্ঞা দ্বারা আসমানের নিচে কৃত সমস্ত বিষয়ের অনুশীলন ও অনুসন্ধান করতাম; আল্লাহ্‌ বনি-আদমদেরকে কষ্টযুক্ত করার জন্য এই ভীষণ কষ্ট দিয়েছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আকাশের নিচে যা কিছু করা হয় তা জ্ঞান দ্বারা পরীক্ষা ও খোঁজ করতে মনোযোগ করলাম। ঈশ্বর মানুষের উপরে কী ভারী কষ্ট চাপিয়ে দিয়েছেন!
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমি প্রজ্ঞা দ্বারা আকাশের নীচে কৃত সমস্ত বিষয়ের অনুশীলন ও অনুসন্ধান করিতে মনোযোগ করিতাম; ঈশ্বর মনুষ্য-সন্তানগণকে কষ্টযুক্ত করিবার জন্য এই অতি ভারী কষ্ট দিয়াছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমি প্রজ্ঞা দ্বারা আকাশের নিচে কৃত সমস্ত বিষয়ের অনুশীলন ও অনুসন্ধান করিতে মনোযোগ করিতাম; ঈশ্বর মনুষ্য-সন্তানগণকে কষ্টযুক্ত করিবার জন্য এই অতি ভারী কষ্ট দিয়াছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আকাশের নীচে যা কিছু করা হয় তা জ্ঞান দ্বারা পরীক্ষা ও খোঁজ করবার জন্য আমি মন স্থির করলাম। দেখলাম, কি ভারী কষ্টই না ঈশ্বর মানুষের উপর চাপিয়ে দিয়েছেন!
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আসমানের নীচে যা কিছু করা হয় তা জ্ঞান দ্বারা পরীক্ষা ও খোঁজ করবার জন্য আমি মন স্থির করলাম। দেখলাম, কি ভারী কষ্টই না আল্লাহ্‌ মানুষের উপর চাপিয়ে দিয়েছেন!
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি সঙ্কল্প করেছিলাম, এ জগত-সংসারে যা কিছু ঘটে, সে সবের নিগূঢ় তত্ত্ব বহু অনুসন্ধানে আমি হব অবগত প্রজ্ঞার আলোকে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সূর্যের নীচে যা কিছু ঘটে তাকে আমি প্রজ্ঞা দ্বারা জানতে চেয়েছিলাম| আমি জানতে পেরেছিলাম যে ঈশ্বর লোকদের যা করতে দেন তা খুবই কঠিন ও কষ্টকর|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যা কিছু আকাশের নিচে হয়েছে তা আমি আমার মনকে ব্যবহার করেছি জ্ঞান দিয়ে শিখতে এবং সবকিছু খুঁজে বার করতে। ঐ খোঁজ হল খুব কষ্টকর কাজ যা ঈশ্বর মানুষের সন্তানদের দিয়েছেন এটার সঙ্গে ব্যস্ত থাকার জন্য।