Ecclesiastes 1:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সূর্যের নিচে কৃত সমস্ত কাজ আমি দেখেছি; দেখ, সে সবই অসার ও বায়ুর পিছনে দৌড়ানো ছাড়া আর কিছু নয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সূর্যের নিচে যা কিছু হয় তা সবই আমি দেখেছি; সে সকলই অসার, কেবল বাতাসের পিছনে দৌড়ানো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সূর্য্যের নীচে কৃত সমস্ত কার্য্য আমি দেখিয়াছি; দেখ, সে সকলই অসার ও বায়ুভক্ষণ মাত্র।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সূর্যের নিচে কৃত সমস্ত কার্য আমি দেখিয়াছি; দেখ, সেই সকলই অসার ও বায়ু ভক্ষণ মাত্র।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সূর্যের নীচে যা কিছু করা হয় তা সবই আমি দেখলাম; দেখলাম সমস্তই অসার, কেবল বাতাসের পিছনে দৌড়ানো ছাড়া আর কিছু নয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সূর্যের নীচে যা কিছু করা হয় তা সবই আমি দেখলাম; দেখলাম সমস্তই অসার, কেবল বাতাসের পিছনে দৌড়ানো ছাড়া আর কিছু নয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এ জগতের সব ঘটনাই আমি দেখেছি, বুঝেছি, সবই দুর্বোধ্য, সবই হেঁয়ালি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি দেখেছিলাম সূর্যের নীচে যা কিছু করা হয় তা সবই অসার, সময়ের অপচয় মাত্র| এ যেন অনেকটা হাওয়ার পেছনে ছোটা|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি সমস্ত কাজ দেখেছি যা সূর্য্যের নিচে করা হয়েছে এবং দেখ, তাদের সমস্তই অসার এবং বাতাসকে পরিবর্তন করার চেষ্টা।