Ecclesiastes 1:16 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি আমার হৃদয়ের সঙ্গে কথাবার্তা বললাম, বললাম, দেখ, আমার আগে জেরুশালেমে যেসব শাসনকর্তা ছিলেন, সেই সকলের চেয়ে আমি বেশি জ্ঞানবিশিষ্ট হয়েছি এবং আমার হৃদয় নানা রকম জ্ঞানে ও বিদ্যায় পারদর্শী হয়েছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি মনে মনে বললাম, “দেখো, আমার আগে যারা জেরুশালেমে রাজত্ব করে গেছেন তাদের সকলের চেয়ে আমি প্রজ্ঞায় অনেক বৃদ্ধিলাভ করেছি; আমার অনেক প্রজ্ঞা ও বিদ্যা অভিজ্ঞতা লাভ হয়েছে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি আপন হৃদয়ের সহিত কথোপকথন করিলাম, কহিলাম, দেখ, আমার পূর্ব্বে যিরূশালেমে যে সকল অধ্যক্ষ ছিলেন, সেই সকল অপেক্ষা আমি অধিক প্রজ্ঞাবিশিষ্ট হইয়াছি, এবং আমার হৃদয় নানা প্রকার প্রজ্ঞায় ও বিদ্যায় পারদর্শী হইয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি আপন হৃদয়ের সহিত কথোপকথন করিলাম, কহিলাম, দেখ, আমার পূর্বে যিরূশালেমে যে সকল অধ্যক্ষ ছিলেন, সেই সকল অপেক্ষা আমি অধিক প্রজ্ঞাবিশিষ্ট হইয়াছি, এবং আমার হৃদয় নানা প্রকার প্রজ্ঞায় ও বিদ্যায় পারদর্শী হইয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি মনে মনে বললাম, “আমার আগে যাঁরা যিরূশালেমে রাজত্ব করে গেছেন তাঁদের সকলের চেয়ে আমি জ্ঞানে অনেক বেড়ে উঠেছি; আমার অনেক জ্ঞান ও বুদ্ধি লাভ হয়েছে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি মনে মনে বললাম, “আমার আগে যাঁরা জেরুজালেমে রাজত্ব করে গেছেন তাঁদের সকলের চেয়ে আমি জ্ঞানে অনেক বেড়ে উঠেছি; আমার অনেক জ্ঞান ও বুদ্ধি লাভ হয়েছে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মনে মনে ভাবলাম, মহাজ্ঞান আমি করেছি অর্জন। জেরুশালেমে আমার পূর্বসূরী যারা, তাঁদের চেয়েও আমি বিজ্ঞ; লাভ করেছি আমি পূর্ণ প্রজ্ঞা, পেয়েছি বহু অভিজ্ঞতা ও জ্ঞান।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি নিজেকে বলেছিলাম, “জেরুশালেমে আমার পূর্বে যেসব ব্যক্তি ছিলেন, তাঁদের সকলের চেয়েও আমি বেশী প্রজ্ঞাবিশিষ্ট হয়েছি| আমি সত্যিই জানি প্রজ্ঞা ও জ্ঞানের অর্থ কি!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি আমার হৃদয়ের সাথে কথা বলেছি, “দেখ, আমার আগে যারা সকলে যিরুশালেমে ছিল তাদের থেকে আমি বেশি জ্ঞান অর্জন করেছি। আমার মন মহান প্রজ্ঞা এবং জ্ঞান দেখেছে।”