Ecclesiastes 1:17 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি প্রজ্ঞা জানতে এবং পাগলামী ও অজ্ঞানতা জানতে মনোযোগ করলাম, আমি জানলাম যে, তাও বায়ুর পিছনে দৌড়ানো ছাড়া আর কিছু নয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারপর আমি প্রজ্ঞা এবং উন্মত্ততা ও মূর্খতা বুঝবার চেষ্টা করলাম, কিন্তু আমি বুঝতে পারলাম যে তাও বাতাসের পিছনে দৌড়ানো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি প্রজ্ঞা জানিতে, এবং ক্ষিপ্রতা ও অজ্ঞানতা জানিতে মনোযোগ করিলাম, আমি জানিলাম যে, তাহাও বায়ুভক্ষণ মাত্র।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি প্রজ্ঞা জানিতে এবং ক্ষিপ্ততা ও অজ্ঞানতা জানিতে মনোযোগ করিলাম, আমি জানিলাম যে, তাহাও বায়ুভক্ষণ মাত্র।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর আমি জ্ঞান ও বুদ্ধি এবং নীতিহীনতা ও নির্বুদ্ধিতা সম্বন্ধে বুঝবার চেষ্টা করলাম। তাতে বুঝতে পারলাম যে, তা-ও বাতাসের পিছনে দৌড়ানো ছাড়া আর কিছু নয়;
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর আমি জ্ঞান ও বুদ্ধি এবং নীতিহীনতা ও নির্বুদ্ধিতা সম্বন্ধে বুঝবার চেষ্টা করলাম। তাতে বুঝতে পারলাম যে, তা-ও বাতাসের পিছনে দৌড়ানো ছাড়া আর কিছু নয়;
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি বোঝবার চেষ্টা করলাম, জ্ঞান ও অজ্ঞতায়, প্রজ্ঞা ও মূর্খতায় প্রভেদ কোথায়? আমি উপলব্ধি করলাম, বুঝলাম সবই দুর্বোধ্য, সব হেঁয়ালি, এ যেন আলেয়ার পিছনে ছোটা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি জানতে চেয়েছিলাম জ্ঞান ও বিদ্যা কি ভাবে অজ্ঞানতার চেয়ে ভালো| কিন্তু আমি জেনেছিলাম যে জ্ঞানলাভের চেষ্টা করা মানে শুধুই হাওয়ার পিছনে ছোটা|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাই আমি আমার হৃদয় প্রজ্ঞা জানার জন্য ব্যবহার করেছি এবং একইসঙ্গে মত্ততা আর মূর্খতা জানার জন্য। আমি বুঝতে পারলাম যে এটাও বাতাসকে পরিচালনা করার মত ছিল।