Ecclesiastes 1:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বায়ু দক্ষিণ দিকে যায় ও ঘুরে ঘুরে উত্তর দিকে যায়; নিরন্তর ঘুরে ঘুরে নিজের পথে যায় এবং বায়ু নিজের চক্রপথে ফিরে আসে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বাতাস দক্ষিণ দিকে বয় তারপর ঘুরে যায় উত্তরে; এইভাবে সেটা ঘুরতে থাকে, আর নিজের পথে ফিরে আসে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বায়ু দক্ষিণ দিকে যায় ও ঘুরিয়া ঘুরিয়া উত্তর দিকে যায়; নিরন্তর ঘুরিয়া ঘুরিয়া আপন পথে যায়, এবং বায়ু আপন চক্রপথে ফিরিয়া আসে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বায়ু দক্ষিণ দিকে যায় ও ঘুরিয়া ঘুরিয়া উত্তর দিকে যায়; নিরন্তর ঘুরিয়া ঘুরিয়া আপন পথে যায়, এবং বায়ু আপন চক্রপথে ফিরিয়া আইসে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বাতাস দক্ষিণ দিকে বয়, তারপর ঘুরে যায় উত্তরে; এইভাবে তা ঘুরতে থাকে আর নিজের পথে ফিরে আসে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বাতাস দক্ষিণ দিকে বয়, তারপর ঘুরে যায় উত্তরে; এইভাবে তা ঘুরতে থাকে আর নিজের পথে ফিরে আসে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আপন প্রবাহ পথে বায়ু বয় উত্তর-দক্ষিণে, ঘুরে ঘুরে ফিরে আসে আবার আপন আবর্তে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বাতাস দক্ষিণে বয় এবং উত্তরেও বয়| বাতাস চারিদিক ঘুরে ঘুরে আবার তার নিজের জায়গায় ফিরে যায়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বাতাস দক্ষিণে বয় এবং ঘুরে উত্তরে যায়, সবদিন তার পথে ঘুরতে ঘুরতে যায় এবং আবার ফিরে আসে।