Ecclesiastes 1:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পানির স্রোতগুলো সমুদ্রে প্রবেশ করে, তবুও সমুদ্র পূর্ণ হয় না; পানির স্রোতগুলো যে স্থানে যায়, সেই স্থানে পুনরায় চলে যায়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সমস্ত নদী সাগরে গিয়ে পড়ে, তবুও সাগর কখনও পূর্ণ হয় না। যেখান থেকে সব নদী বের হয়ে আসে, আবার সেখানেই তার জল ফিরে যায়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
জলস্রোত সকল সমুদ্রে প্রবেশ করে, তথাচ সমুদ্র পূর্ণ হয় না; জলস্রোত সকল যে স্থানে যায়, সেই স্থানে পুনরায় চলিয়া যায়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
জলস্রোত সকল সমুদ্রে প্রবেশ করে, তথাচ সমুদ্র পূর্ণ হয় না; জলস্রোত সকল যে স্থানে যায়, সেই স্থানে পুনরায় চলিয়া যায়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সমস্ত নদী সাগরে গিয়ে পড়ে, তবুও সাগর কখনও পূর্ণ হয় না; যেখান থেকে সব নদী বের হয়ে আসে আবার সেখানেই তার জল ফিরে যায়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সমস্ত নদী সাগরে গিয়ে পড়ে, তবুও সাগর কখনও পূর্ণ হয় না; যেখান থেকে সব নদী বের হয়ে আসে আবার সেখানেই তার পানি ফিরে যায়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নদী অবিরল ঢালে বারিধারা সাগরের বুকে, তবু তো সাগর হয় না পূর্ণ, আবার নদী ফেরে আপন উৎসমুখে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সব নদী বার বার একই দিকে বয়ে চলে| সমস্ত নদীই সমুদ্রে গিয়ে মেশে কিন্তু সমুদ্র কখনও পূর্ণ হয় না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সব নদী সমুদ্রে গিয়ে পড়ে, কিন্তু সমুদ্র কখনও পূর্ণ হয় না। সেই জায়গায় যেখানে নদীরা যায়, সেখানে তারা আবার ফিরে যায়।