Ecclesiastes 1:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সমস্ত বিষয় ক্লান্তিজনক; তার বর্ণনা করা মানুষের অসাধ্য; দর্শনে চোখ তৃপ্ত হয় না এবং শ্রবণে কান তৃপ্ত হয় না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সবকিছুই ক্লান্তিকর, এত যে বলা যায় না। যথেষ্ট দেখে চোখ তৃপ্ত হয় না, কিংবা কান শুনে তৃপ্ত হয় না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সমস্ত বিষয় ক্লান্তিজনক; তাহার বর্ণনা করা মনুষ্যের অসাধ্য; দর্শনে চক্ষু তৃপ্ত হয় না, এবং শ্রবণে কর্ণ তৃপ্ত হয় না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সমস্ত বিষয় ক্লান্তিজনক; তাহার বর্ণনা করা মনুষ্যের অসাধ্য; দর্শনে চক্ষু তৃপ্ত হয় না, এবং শ্রবণে কর্ণ তৃপ্ত হয় না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সব কিছুই ঘুরে ঘুরে আসে আর ক্লান্তি জন্মায়; সেই সব বিষয়ে বলবার ভাষা কারও নেই। চোখ যতই দেখুক না কেন সে আরও দেখতে চায়, কান যতই শুনুক না কেন সে আরও শুনতে চায়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সব কিছুই ঘুরে ঘুরে আসে আর ক্লানি- জন্মায়; সেই সব বিষয়ে বলবার ভাষা কারও নেই। চোখ যতই দেখুক না কেন সে আরও দেখতে চায়, কান যতই শুনুক না কেন সে আরও শুনতে চায়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দেখে দেখে তবু নয়ন হয়নি ক্লান্ত, শত উপদেশেও শ্রবণ হয়নি শ্রান্ত। ভাষায় বোঝান যায় না এই গতানুগতিক ধারা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সব কথাই ক্লান্তিকর| কিন্তু তবুও লোকে কথা বলে| আমরা সব সময়ই কথা শুনি কিন্তু তাতে আমরা সন্তুষ্ট হই না| আবার সব সময় আমরা যে সব জিনিস দেখি তাতেও আমাদের মন ভরে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সব কিছুই ক্লান্তিকর হয়ে উঠে এবং কেউ তার ব্যাখ্যা করতে পারে না। চোখ যা দেখে তাতে সে তৃপ্ত নয়, না কান শুনে তাতে পূর্ণ হয়।