Ecclesiastes 1:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যা হয়েছে, তা-ই হবে; যা করা গেছে, তা-ই করা যাবে; সূর্যের নিচে নতুন কিছুই নেই।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যা হয়ে গেছে তা আবার হবে, যা করা হয়েছে তা আবার করা হবে, সূর্যের নিচে নতুন কিছুই নেই।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যাহা হইয়াছে, তাহাই হইবে; যাহা করা গিয়াছে, তাহাই করা যাইবে; সূর্য্যের নীচে নূতন কিছুই নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যাহা হইয়াছে, তাহাই হইবে; যাহা করা গিয়াছে, তাহাই করা যাইবে; সূর্যের নিচে নূতন কিছুই নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যা হয়ে গেছে তা আবার হবে, যা করা হয়েছে তা আবার করা হবে; সূর্যের নীচে নতুন বলতে কিছু নেই।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যা হয়ে গেছে তা আবার হবে, যা করা হয়েছে তা আবার করা হবে; সূর্যের নীচে নতুন বলতে কিছু নেই।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সংসারে যা ঘটেছিল, তা ঘটবে আবার, যা করা হয়েছিল, তা করবে পুনর্বার। এ বিশ্ব সংসারে, নতুন কিছুই নেই, সব পুরাতনই ফিরবে বারংবার।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সব জিনিসই সৃষ্টির সময় যেমন ছিল সে রকমই থেকে যায়| যা আগে করা হয়েছে তাই আবার পরেও করা হবে| সূর্যের নীচে কোন কিছুই নতুন নয়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যা কিছু হয়েছে সেটাই হবে এবং যা কিছু করা হয়েছে তাই করা হবে। সূর্য্যের নিচে কোন কিছুই নতুন নয়।