Ecclesiastes 10:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মৃত মাছি দ্বারা বণিকের সুগন্ধি তেল দুর্গন্ধ হয় ও ফেনা ওঠে; প্রজ্ঞা ও সম্মানের চেয়ে যৎকিঞ্চিৎ অজ্ঞানতার ভার বোশ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মরা মাছি যেমন সুগন্ধি তেল দুর্গন্ধ করে তোলে, তেমনি একটু নির্বুদ্ধিতা প্রজ্ঞা ও সম্মানকে মুছে ফেলে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
মৃত মক্ষিকাদের দ্বারা বণিকের সুগন্ধি তৈল দুগর্ন্ধ হয় ও মাতিয়া উঠে; প্রজ্ঞা ও সম্মান অপেক্ষা যৎকিঞ্চিৎ অজ্ঞানতা গুরুভার।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
মৃত মক্ষিকাদের দ্বারা বণিকের সুগন্ধি তৈল দুর্গন্ধ হয় ও মাতিয়া উঠে; প্রজ্ঞা ও সম্মান অপেক্ষা যৎকিঞ্চিৎ অজ্ঞানতা গুরুভার।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মরা মাছি যেমন সুগন্ধি তেল দুর্গন্ধ করে তোলে, তেমনি একটুখানি নির্বুদ্ধিতা জ্ঞান ও সম্মানকে মুছে ফেলে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মরা মাছি যেমন খোশবু তেল দুর্গন্ধ করে তোলে, তেমনি একটুখানি নির্বুদ্ধিতা জ্ঞান ও সম্মানকে মুছে ফেলে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
একটি মরা মাছি যেমন আতরের পুরো শিশিটাই ভরিয়ে দিতে পারে দুর্গন্ধে, তেমনি সামান্য একটু নির্বুদ্ধিতা শ্রেষ্ঠতম প্রজ্ঞাকেও লুটিয়ে দেয় ধূলায়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দু-একটি মরা মাছিও সব থেকে ভাল সুগন্ধকে দুর্গন্ধে পরিণত করতে পারে| ঠিক একই ভাবে অনেক জ্ঞান ও সম্মান সামান্য বোকামিতে নষ্ট হয়ে যেতে পারে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যেমন মরা মাছি সুগন্ধকে দুর্গন্ধে পরিণত করে, তেমনি একটা ছোট্ট মূর্খতা প্রজ্ঞা ও সম্মান নষ্ট করতে পারে।