Ecclesiastes 10:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মন্ত্রমুগ্ধ হবার আগে যদি সাপে কামড় দেয়, তবে মন্ত্র উচ্চারণে কোনো ফল নেই।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সাপকে মুগ্ধ করার আগেই যদি সে কামড় দেয়, সাপুড়ে কোনো পারিশ্রমিক পায় না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
মন্ত্রমুগ্ধ হইবার পূর্ব্বে যদি সর্পে দংশন করে, তবে মন্ত্রপাঠকের দ্বারা কিছু ফল নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
মন্ত্রমুগ্ধ হইবার পূর্বে যদি সর্পে দংশন করে, তবে মন্ত্র পাঠকের দ্বারা কিছু ফল নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সাপকে মুগ্ধ করার আগেই যদি সে কামড় দেয় তবে সাপুড়ের কোন লাভ হয় না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সাপকে মুগ্ধ করার আগেই যদি সে কামড় দেয় তবে সাপুড়ের কোন লাভ হয় না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মন্ত্র আওড়াবার আগেই যদি সাপে কামড়ায় তাহলে মন্ত্র জেনেও কোনও লাভ হয় না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একজন মানুষ সাপকে বশ করতে জানতে পারে| কিন্তু সেই গুণ অর্থহীন হয়ে পড়ে যখন তার অনুপস্থিতিতে কাউকে সাপে কামড়ায়| জ্ঞানও সেই রকমই|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মন্ত্রমুগ্ধ হওয়ার আগে যদি সাপে কামড়ায়, তাহলে মন্ত্রপাঠকের কোন লাভ হয় না।