Ecclesiastes 10:16 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে দেশ, ধিক্‌ তোমাকে, যদি তোমার বাদশাহ্‌ বালক হন ও তোমার শাসনকর্তারা যদি খুব ভোরে ভোজন করেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ধিক্ সেই দেশ যার রাজা আগে দাস ছিলেন এবং সেখানকার রাজপুরুষেরা সকাল বেলাতেই ভোজ খায়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে দেশ, ধিক্‌ তোমাকে, যদি তোমার রাজা বালক হন, ও তোমার অধ্যক্ষগণ যদি প্রত্যূষে ভোজন করেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে দেশ, ধিক্‌ তোমাকে, যদি তোমার রাজা বালক হন, ও তোমার অধ্যক্ষগণ যদি প্রত্যুষে ভোজন করেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ধিক্‌ সেই দেশ, যেখানে বালক রাজপদ পায় আর সেখানকার মন্ত্রীরা সকাল বেলাতেই ভোজ খায়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঘৃণ্য সেই দেশ, যেখানে বালক রাজপদ পায় আর সেখানকার মন্ত্রীরা সকাল বেলাতেই মেজবানী খায়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দুর্ভাগা সেই দেশ, যে দেশের রাজা, তরুণ, কিশোর এবং মন্ত্রীরা দিনরাত মত্ত থাকে আমোদ-প্রমোদে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একজন রাজা যদি শিশুসুলভ হয় তা যে কোন দেশের পক্ষেই খারাপ| আবার কোন দেশের শাসক যদি ভোজন বিলাসে মৎত থাকে সব সময় সেটা দেশের পক্ষে ভালো নয়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দেশে সমস্যা থাকবে যদি তোমার রাজা শিশু হয় এবং তোমার নেতারা সকালে ভোজ শুরু করে!