Ecclesiastes 10:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে দেশ, সুখী তুমি, যদি কুলীন-পুত্র তোমার বাদশাহ্‌ হন এবং তোমার শাসনকর্তারা উপযুক্ত সময়ে ভোজন করেন, বলবৃদ্ধির জন্য, মত্ততার জন্য নয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ধন্য সেই দেশ যার রাজা সম্ভ্রান্তবংশীয় এবং সেখানকার রাজপুরুষেরা সঠিক সময়ে খাওয়াদাওয়া করে—শক্তির জন্য, মাতলামির জন্য নয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে দেশ, ধন্য তুমি, যদি কুলীন-পুত্র তোমার রাজা হন, এবং তোমার অধ্যক্ষগণ উপযুক্ত সময়ে ভোজন করেন, বলবৃদ্ধির নিমিত্ত, মত্ততার নিমিত্ত নয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে দেশ, ধন্য তুমি, যদি কুলীন-পুত্র তোমার রাজা হন, এবং তোমার অধ্যক্ষগণ উপযুক্ত সময়ে ভোজন করেন, বলবৃদ্ধির নিমিত্ত, মত্ততার নিমিত্ত নয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ধন্য সেই দেশ, যার রাজা উঁচু বংশের লোক, আর সেখানকার মন্ত্রীরা মাত্‌লামির জন্য নয় কিন্তু শক্তির জন্য উপযুক্ত সময়ে খাওয়া-দাওয়া করে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ধন্য সেই দেশ, যার বাদশাহ্‌ উঁচু বংশের লোক, আর সেখানকার মন্ত্রীরা মাত্‌লামির জন্য নয় কিন্তু শক্তির জন্য উপযুক্ত সময়ে খাওয়া-দাওয়া করে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু সৌভাগ্য সেই দেশের যে দেশের রাজা স্বাধীনচেতা, যে দেশের মন্ত্রীরা পানাহার করে যথাসময়ে, তারা আত্মসংযমী, সুরাপানে হয় না মত্ত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু যদি কোন রাজা সদ্-বংশজাত হয় তা দেশের পক্ষে মঙ্গলকর| যদি কোন দেশের শাসকগণ, আনন্দের জন্য নয় কিন্তু শক্তির জন্য যথাসময়ে খায় তাহলে তা দেশের পক্ষে মঙ্গলজনক কারণ তারা পরিমিত জীবনযাপন করেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু সেই দেশ খুশি হয় যখন তোমার রাজা উচ্চবংশের ছেলে হয় এবং তোমার নেতারা খাবার খায় যখন খাবার খাওয়ার দিন হয় এবং তারা তা করে শক্তিবৃদ্ধির জন্য, মাতাল হওয়ার জন্য নয়!