Ecclesiastes 10:19 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হাসির জন্য ভোজ প্রস্তুত করা হয় এবং আঙ্গুর-রস জীবন আনন্দযুক্ত করে, আর টাকা সকলই যোগায়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হাসিখুশির জন্য ভোজের ব্যবস্থা করা হয়, দ্রাক্ষারস জীবনে আনন্দ আনে, এবং অর্থ সবকিছু যোগায়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হাস্যের নিমিত্ত ভোজ প্রস্তুত করা হয়, এবং দ্রাক্ষারস জীবন আনন্দযুক্ত করে, আর রৌপ্য সকলই যোগায়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হাস্যের নিমিত্ত ভোজ প্রস্তুত করা হয়, এবং দ্রাক্ষারস জীবন আনন্দযুক্ত করে, আর রৌপ্য সকলই যোগায়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হাসিখুশীর জন্যই ভোজের ব্যবস্থা করা হয়; আংগুর-রস জীবনে আনন্দ আনে; টাকা-পয়সা সব কিছু যোগায়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হাসিখুশীর জন্যই মেজবানীর ব্যবস্থা করা হয়; আংগুর-রস জীবনে আনন্দ আনে; টাকা-পয়সা সব কিছু যোগায়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ভোজ খেয়ে হাসি ফোটে মুখে, সুরা পানে স্ফূর্তি জাগে প্রাণে, তবে অর্থ না থাকলে এর কিছুই হয় না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
খাদ্য ও দ্রাক্ষারস মানুষের জীবনকে উপভোগ্য করে তোলে| অর্থ অনেক সমস্যার সমাধান করে দেয়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
লোকেরা হাঁসার জন্য খাবার তৈরী করে, দ্রাক্ষারস জীবনে আনন্দ নিয়ে আসে এবং টাকা সমস্ত কিছুর অভাব পূরণ করে।