Ecclesiastes 10:20 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মনের মধ্যেও বাদশাহ্‌কে বদদোয়া দিও না, নিজের শয়নাগারে ধনীকে বদদোয়া দিও না; কেননা শূন্যের পাখি সেই আওয়াজ নিয়ে যাবে; যার পাখা আছে, সে সেই কথা জানাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মনে মনেও রাজাকে অভিশাপ দিয়ো না, কিংবা নিজের শোবার ঘরে ধনীকে অভিশাপ দিয়ো না, কারণ আকাশের পাখিও তোমার কথা বয়ে নিয়ে যেতে পারে, এবং পাখি উড়ে গিয়ে তোমার কথা বলে দিতে পারে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
মনের মধ্যেও রাজাকে শাপ দিও না, আপনার শয়নাগারে ধনীকে শাপ দিও না; কেননা শূন্যের পক্ষী সেই শব্দ লইয়া যাইবে; যে পক্ষধারী, সে সেই কথা জ্ঞাত করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
মনের মধ্যেও রাজাকে শাপ দিও না, আপনার শয়নাগারে ধনীকে শাপ দিও না; কেননা শূন্যের পক্ষী সেই শব্দ লইয়া যাইবে; যে পক্ষধারী, সে সেই কথা জ্ঞাত করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রাজাকে মনে মনে অভিশাপ দিয়ো না কিম্বা নিজের শোবার ঘরে ধনীকে অভিশাপ দিয়ো না, কারণ আকাশের পাখীও তোমার কথা বয়ে নিয়ে যেতে পারে; সে উড়ে গিয়ে তোমার কথাগুলো বলে দিতে পারে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বাদশাহ্‌কে মনে মনে বদদোয়া দিয়ো না কিংবা নিজের শোবার ঘরে ধনীকে বদদোয়া দিয়ো না, কারণ আকাশের পাখীও তোমার কথা বয়ে নিয়ে যেতে পারে; সে উড়ে গিয়ে তোমার কথাগুলো বলে দিতে পারে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মনে মনেও নিন্দা করো না রাজার, শয়নকক্ষে নিভৃতে বসেও করো না ধনীর সমালোচনা, হয়ত বা কাক-পক্ষীতে তা শুনে ফেলবে আর প্রকাশ করে দেবে তার কাছে তোমার সমস্ত কথা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রাজার সম্বন্ধে খারাপ কথা বলো না| তার সম্বন্ধে খারাপ কিছু ভেবো না| তুমি যদি ঘরে একাও থাক তাহলেও কোন ধনী ব্যক্তির সম্পর্কে খারাপ কিছু বোলো না| কেন? কারণ একটা ছোট পাখিও উড়ে গিয়ে সবাইকে সে কথা বলে দিতে পারে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
রাজাকে অভিশাপ দিও না, এমনকি তোমার মনেও দিও না এবং তোমার শোয়ার ঘরে ধনীকে অভিশাপ দিও না। কারণ আকাশের পাখি তোমার কথা বহন করতে পারে; যার পাখা আছে সে এ বিষয়ে ছড়াতে পারে।