Ecclesiastes 10:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আবার পথে চলবার সময়েও অজ্ঞানের হৃদয় জ্ঞানশূন্য থাকে, আর সে প্রত্যেক জনকে দেখায় যে, সে অজ্ঞান।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এমনকি, বোকারা যখন পথ চলে, তাদের বুদ্ধির অভাব হয় এবং প্রকাশ করে যে সে কত বোকা।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আবার পথে চলিবার সময়েও অজ্ঞানের হৃদয় শূন্য, আর সে প্রত্যেক জনকে বলে যে, সে অজ্ঞান।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আবার পথে চলিবার সময়েও অজ্ঞানের হৃদয় শূন্য, আর সে প্রত্যেক জনকে বলে যে, সে অজ্ঞান।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এমন কি, রাস্তায় চলবার সময়েও দেখা যায় বোকার বুদ্ধির অভাব আছে; সে যে বোকা তা সবাই বুঝতে পারে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এমন কি, রাস্তায় চলবার সময়েও দেখা যায় বোকার বুদ্ধির অভাব আছে; সে যে বোকা তা সবাই বুঝতে পারে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মূর্খ যখন পথে চলে তখনও প্রকাশ পায় তার নির্বুদ্ধিতা, সে সকলকেই জানিয়ে দেয় যে, সে বোধবুদ্ধিহীন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একজন মূর্খ রাস্তা দিয়ে হাঁটার সময়ও তার বোকামি প্রদর্শন করে থাকে| তাই সবাই তাকে একজন মূর্খ হিসেবে জানতে পারে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যখন একজন মূর্খ রাস্তা দিয়ে হেঁটে যায়, তার চিন্তার অভাব, প্রত্যেকজনকে প্রমাণ করে সে মূর্খ।